অভিযুক্ত স্বামী দিপু পড়িয়া :
তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ:গৃহবধূকে স্বামী এবং মামা শশুর রাতভর মারধর করে খুন করে! মারধরের হাত থেকে বাদ পড়েনি ছোট্ট শিশুও। ঘটনায় দুই অভিযুক্তের যাবজ্জীবন সাজা দিল আদালত। টাকা চুরি করার অভিযোগ তুলে গৃহবধূকে খুন ও তাঁর শিশুকন্যা-কে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামী ও এক আত্মীয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিল ঘাটাল আদালত। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাঁচবেড়িয়া এলাকায়, গত ২০১৫ সালের ৫ নভেম্বর সোনালী পড়িয়া নামে এক গৃহবধূকে তাঁর স্বামী দিপু পড়িয়া ও তার মামা যোগেন হেমব্রম টাকা চুরির অভিযোগ দিয়ে ব্যাপক মারধর করে। এরপর, খুন করে ফেলে দেওয়া হয় বাড়ি লাগোয়া কলার বাগানে। মারধর করা হয় সোনালী পড়িয়ার ছোট্ট মেয়ে বৌশাখী পড়িয়াকেও।
সেই ঘটনার তদন্তে নেমে দাসপুর থানার পুলিশ অভিযুক্ত দিপু ও যোগেনকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ আই.পি.সি ৩০২, ২০১, ৩২৬- প্রভৃতি একাধিক ধারায় মামলা রুজু করে। অবশেষে, প্রায় ৭ বছর পর সেই মামলায় শুক্রবার (আজ) অভিযুক্তদের সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয় অভিযুক্তদের। এদিন ঘাটাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ সঞ্জয় কুমার শর্মা এজলাসে এই মামলার রায়দান হয়। মেয়েকে হারালেও এই রায়ে কিছুটা হলেও খুশি সোনালী’র বাপের বাড়ির লোকজন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…