Jhargram

আদিবাসী নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, “পাঞ্চি” শাড়ি দিয়ে বরণ করে নিলেন বীরবাহা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৯ আগস্ট: ‘বিশ্ব আদিবাসী দিবস’ (৯ আগস্ট) এর অনুষ্ঠানে যোগ দিতে ঝাড়গ্রামে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে না উঠে, প্রথমে আদিবাসী নৃত্যের তালে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী গানও শোনেন মন দিয়ে। তাঁদের সঙ্গে মিশে যান। মুখ্যমন্ত্রীকে ঐতিহ্যবাহী ‘পাঞ্চি’ শাড়ি দিয়ে স্বাগত জানায় আদিবাসী সমাজ। তাঁদের প্রতিনিধি হিসেবে ঝাড়গ্রামের বিধায়ক তথা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা মুখ্যমন্ত্রী’কে সাদরে বরণ করে নিলেন! মুখ্যমন্ত্রী’র হাত ধরে মেতে উঠলেন নৃত্যের তালে তালে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে বরণ করে নিলেন বীরবাহা হাঁসদা :

নাচের তালে মুখ্যমন্ত্রী :

ঝাড়গ্রাম স্টেডিয়ামে পৌঁছে, আদিবাসী সমাজের বীর শহিদ সিধু-কানহু’র ছবিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর, তুলে দেন বিভিন্ন অনুদান। তাঁর বক্তৃতায় রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প ও বিভিন্ন ঘোষণা’র কথা তুলে ধরেছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা যাতে আদিবাসী ভাইবোনেরা পায় তা আমি নিশ্চিত করেছি। মাওবাদী সন্ত্রাসের বলি হয়েছিলেন যাঁরা, তাঁদের পরিবারে চাকরির পাশাপাশি দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। সাঁওতালি ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, তাদের জন্যে গড়ে তোলা হয়েছে সাঁওতালি অ্যাকাডেমি। আগামীতেও আদিবাসী ভাইবোনেদের উন্নয়নের গতি অব্যাহত রাখতে আমি অঙ্গীকারবদ্ধ।” ঝাড়গ্রাম থেকে আগামীকাল ঘাটালের বন্যা পরিদর্শন যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন অনুদান :

বক্তৃতারত মুখ্যমন্ত্রী :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago