Investigation

CBI: অনুব্রত’র দুয়ারে সিবিআই! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেললো বাড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ১১ আগস্ট:সাতসকালেই অনুব্রত মণ্ডলের দুয়ারে সিবিআই (CBI) প্রতিনিধিদল! বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছেছে সিবিআইয়ের প্রতিনিধি দল। অনুব্রতর বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনী তথা CRPF এর জওয়ানরা। বৃহস্পতিবার সকাল সকাল বীরভূমে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল। সূত্রের খবর, বুধবার মধ্যরাতেই বীরভূমে পৌঁছেছিলেন সিবিআই আধিকারিকরা। শান্তিনিকেতনের রতন কুঠি ও পূর্বপল্লী গেস্ট হাউসে ছিলেন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। তারপর সকাল থেকেই অভিযান শুরু করা হয়েছে! তবে কি আজ-ই গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অনুব্রত’র দুয়ারে সিবিআই:

প্রসঙ্গত উল্লেখ্য, বোলপুর হাসপাতালে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী-কে দিয়ে জোর করে প্রেসক্রিপশন লেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিবিআই হাজিরা এড়াতে প্রেসক্রিপশন বা বেড রেস্ট লেখানোর মারাত্মক অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে! তাই, আর দেরি না করে বৃহস্পতিবার সাত সকালেই তাঁর বাড়িতে পৌঁছে গেল সিবিআই প্রতিনিধি দল। চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করা হতে পারে বলে জানা গেছে। কার নির্দেশে তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন তাও জানা হতে পারে! ইতিমধ্যে, চন্দ্রনাথ অধিকারী এবং বোলপুর হাসপাতালের সুপারের কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সবমিলিয়ে, দুইয়ে দুইয়ে চার হলেই, বৃহস্পতিবার, রাখী বন্ধন উৎসবের দিন-ই অনুব্রতকে পাকড়াও করতে পারে সিবিআই! তাঁকে ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে বলে সূত্রের খবর।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago