Institution

NIRF Ranking 2023: ফের দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় মেদিনীপুর কলেজ এবং রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: সোমবার (৫ জুন) প্রকাশিত ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক- 2023’ (National Institutional Ranking Framework – 2023) অনুযায়ী পশ্চিমবঙ্গের ৮টি কলেজ দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় স্থান পেয়েছে। ঐতিহাসিক মেদিনীপুর শহরের দু-দুটি কলেজ গত বছরের (2022) মতো এবারও এই ‘সেরা ১০০’ কলেজের তালিকায় জায়গা করে নিয়েছে। তালিকায় ৬৪তম (64th) স্থানে আছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N.L. Khan Women’s College, Autonomous) এবং ৭৩তম স্থানে আছে মেদিনীপুর কলেজ (Midnapore College, Autonomous)। তবে, অত্যন্ত গর্ব ও তাৎপর্যের বিষয় হল, এই দু’টি স্বশাসিত কলেজই এবার র‌্যাঙ্কিং- এ অনেকটাই উন্নতি করেছে বা এগিয়ে এসেছে। মেদিনীপুর শহরের মহিলা মহাবিদ্যালয় (গোপ কলেজ নামে পরিচিত) ৭৩-তম স্থান থেকে উঠে এসেছে ৬৪-তম স্থানে। অপরদিকে, ৯৭-তম স্থান থেকে ৭৩-তম স্থানে উঠে এসেছে মেদিনীপুর কলেজ। দুই কলেজের অধ্যক্ষ যথাক্রমে ড. জয়শ্রী লাহা (Raja N.L Khan Women’s College) এবং ড. গোপাল চন্দ্র বেরা (Midnapore College) এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন কলেজের সঙ্গে যুক্ত সকলকেই।

রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়:

গত বছর এই তালিকায় পশ্চিমবঙ্গের ৭টি কলেজ জায়গা করে নিয়েছিল। এবার, ৮টি কলেজ জায়গা পেয়েছে। এগুলি হলো যথাক্রমে- ৫) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। ৮) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কলকাতা। ১৫) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়), হাওড়া। ১৯) রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর), কলকাতা। ৬৪) রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর (গতবার ৭৩ নম্বরে ছিল। মেদিনীপুর কলেজ, মেদিনীপুর (গতবার ৯৭ নম্বরে ছিল)। ৭৮) বেথুন কলেজ, কলকাতা (গতবার ৭৪ নম্বরে ছিল)। ১০০) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা (নয়া অন্তর্ভুক্তি)।

প্রসঙ্গত উল্লেখ্য, পাঠদান, গবেষণা, পরিবেশ, পরিচিতি, শিক্ষক ও শিক্ষার্থীদের মান, ক্যাম্পাসিং- প্রভৃতি নানাবিধ বিষয়ের উপর সমীক্ষা চালিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ দল এই র‍্যাঙ্কিং বা তালিকা নির্ধারণ করে প্রতিবছর। প্রথম ১০০-টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একক (ইন্ডিভিসুয়াল) র‍্যাঙ্কিং দেওয়া হয়। পরের ১০০-টি (১০১-২০০) কলেজকে দুই ভাগে করা হয়, যথাক্রমে- ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫১ থেকে ২০০’র মধ্যে থাকা প্রতিষ্ঠান। এই NIRF Ranking-এ সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা কলেজ, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান- প্রভৃতি‌ বিভাগ গুলিতে শ্রেষ্ঠত্বের বিচার করা হয়। গত বছরের (২০২২) মতো এবারও (২০২৩) উৎকর্ষতা বা শ্রেষ্ঠত্বের নিরীখে ‘সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান’ এর স্বীকৃতি পেয়েছে- মাদ্রাজ আইআইটি (IIT Madras)। দেশের ‘সেরা বিশ্ববিদ্যালয়’-এর তকমা ধরে রেখেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengaluru)। গত বছরের মতো এবারও দেশের ‘সেরা কলেজ’-এর তকমা পেয়েছে দিল্লির মিরান্ডা কলেজ (Miranda College) এবং ‘সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ’ বিবেচিত হয়েছে- আইআইটি মাদ্রাজ (IIT Madras)। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এবারও চতুর্থ স্থান ধরে রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতবারের (69.54) থেকে পয়েন্ট বেশ কিছুটা বাড়িয়ে (70.8) সেরা কলেজের তালিকায় এবার দেশে পঞ্চম স্থানে উঠে এসেছে সেন্ট জেভিয়ার্স কলেজ।

মেদিনীপুর কলেজ :

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago