IIT KHARAGPUR

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নরের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন টাটা স্টিলের CEO টি.ভি নরেন্দ্রন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৯ আগস্ট: আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) বোর্ড অফ গভর্নরের (Board of Governors) নতুন চেয়ারম্যান (Chairman) নিযুক্ত হলেন টাটা স্টিল লিমিটেডের CEO এবং MD টি. ভি. নরেন্দ্রন (T.V. Narendran)। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৯ আগস্ট) এমনই জানানো হয়েছে। ড. রাজেন্দ্র প্রসাদ সিংয়ের (Dr. R.P Singh) স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য যে, থাচাট বিশ্বনাথ নরেন্দ্রন (Thachat Viswanath Narendran) ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT), ত্রিচি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), কলকাতা থেকে এমবিএ পাস করেছেন। বর্তমানে, তিনি টাটা স্টিল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে আছেন। টাটা স্টিল ইউরোপ এবং টাটা স্টি লং প্রোডাক্টস লিমিটেডেরও তিনি চেয়ারম্যানও।

T.V Narendran:

মাইনিং এবং মেটালস ইন্ডাস্ট্রিতে তাঁর প্রায় ৩৪ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। নরেন্দ্রন ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন বোর্ড এবং এক্সিকিউটিভ কমিটিরও সদস্য। পাশাপাশি ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মাইনিং এন্ড মেটালস গভর্নর কাউন্সিলের সহ-সভাপতি পদে নিযুক্ত ছিলেন। এবার, আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নরের চেয়ারম্যানের মতো গৌরবজনক পদে অভিষেক হলো তাঁর। এই বিষয়ে আইআইটি খড়্গপুরের অধিকর্তা (Director) অধ্যাপক ভি.কে তেওয়ারি (Prof. Virendra Kumar Tewari) মন্তব্য করেছেন, “আমরা আইআইটি খড়্গপুরেরর বোর্ড অফ গভর্নর চেয়ারপার্সন পদে টি.ভি নরেন্দ্রন-কে স্বাগত জানিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে, কারিগরী এবং প্রযুক্তি বিদ্যায় দক্ষ একজন মানুষ আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং গঠনমূলক ধারণা বৃদ্ধিতে সচেষ্ট হবেন।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago