IIT KHARAGPUR

IIT Kharagpur: সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে আইআইটি খড়্গপুরে! বেতন প্রতি মাসে ৩৫ হাজার টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৯ জুলাই: সিনিয়র রিসার্চ ফেলোশিপ (এসআরএফ/SRF) নেওয়া হবে আইআইটিখড়্গপুরে (IITKharagpur)। প্রতিষ্ঠানের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে নেওয়া হবে কর্মী। বিশেষ প্রজেক্টের কাজের জন্য এই এসআরএফ (SRF) নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রোজেক্টটি স্পনসর করছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড। বিবেচিত হলে প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। তবে, সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আবেদন করতে হবে আগামী ৯ আগস্টের মধ্যে।

আইআইটি খড়্গপুর (নিজস্ব ছবি):

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অথবা এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর মূল বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেজন্য প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago