দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ জুলাই: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় ভর্তি করা হচ্ছে বেসরকারি হাসপাতাল উডল্যান্ডে। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে উডল্যান্ড বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হবে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নিচে নেমে গিয়েছে। রক্তে পটাশিয়ামের মাত্রাও কমেছে। সেজন্য তড়িঘড়ি বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ড হাসপাতালের আইসিইউ-তে নিয়ে আসা হচ্ছে। হাসপাতালের তরফে পাঠানো হয়েছে একটি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স এবং সেই অ্যাম্বুলেন্সে গিয়েছেন হাসপাতালে দু-তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। উল্লেখ্য যে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একজন সিইওপিডি (copd)-র রোগী। রক্তে অক্সিজেনের মাত্রা বা স্যাচুরেশন নেমে যাওয়ায় অবস্থা সংকটজনক হয়েছে বলে সূত্রের খবর। (বিকেল সাড়ে চারটা- গ্রিন করিডোর করে হাসপাতালে নিয়ে আসা হয় গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য-কে। ভর্তি করা হয়েছে উডল্যান্ড হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…