IIT KHARAGPUR

IIT Kharagpur: ২৫০ শয্যা বিশিষ্ট বিশ্বমানের হাসপাতাল উদ্বোধন আইআইটি খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: বিশ্বমানের ‘শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল’ (Dr. Shyama Prasad Mukherjee Institute of Medical Sciences) উদ্বোধন হল আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)। শনিবার (১২ মার্চ) আইআইটি খড়্গপুরের ১৮ তম প্রাক্তনী সম্মেলনের দিনই এই ২৫০ শয্যার অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধন হল খড়গপুর আইআইটি চত্বরে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইআইটি খড়্গপুরের ডাইরেক্টর অধ্যাপক বীরেন্দ্রকুমার তিওয়ারি (Prof. Virendra Kumar Tewari), প্রাক্তন ডাইরেক্টর তথা অধ্যাপক দামোদর আচার্য, কমান্ডার ভি.কে জেটলি প্রমুখ উপস্থিত ছিলেন। ড. শ্যামাপ্রসাদ মুখার্জি’র নামাঙ্কিত এই হাসপাতালে মোট ১৬০টি সুসজ্জিত জেনারেল বেড, ৯০টি আইসিইউ বেড এবং ১০টি চাইল্ড ক্রিব ক্যারিয়ার বেড আছে। আছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার প্রায় সবকিছুই। অপরদিকে, আইআইটি খড়্গপুরের প্রাক্তনী তথা এইচসিএল গ্রুপের (HCL Group) সহ-প্রতিষ্ঠাতা অর্জুন মালহোত্র এই হাসপাতালের ৪৪টি আইসিইউ (ICU) শয্যা দান করেছেন বলে জানিয়েছেন ডাইরেক্টর ভি.কে তেওয়ারি।

বিশ্বমানের হাসপাতাল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) চত্বরে:

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরে এই অত্যাধুনিক হাসপাতালটি নির্মিত হয়েছে খড়্গপুর আইআইটি চত্বরে। কোভিড পরিস্থিতিতে এই হাসপাতালটিকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যে অবশ্য, হাসপাতালের আউটডোর বা ওপিডি (OPD) পরিষেবা চালু হয়ে গেছে। আইআইটি খড়্গপুরের ডাইরেক্টর (Director of IIT Kharagpur) অধ্যাপক ভি.কে তেওয়ারি বলেন, “আইআইটি খড়্গপুরের আশপাশের এলাকার মানুষকে স্বল্প খরচে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আইআইটি খড়্গপুরের সুপ্রতিষ্ঠিত প্রাক্তনীরা বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। সকলের প্রচেষ্টায় সেই উদ্যোগ সফল হতে চলেছে।” তবে, হাসপাতালের কিছু কাজ এখনও বাকি থাকায়, ইনডোর পরিষেবা সম্পূর্ণভাবে চালু হতে আরও কিছু সময় লাগবে বলে আইআইটি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

ডিরেক্টর ভি.কে তেওয়ারি সহ অন্যান্যরা :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago