IIT KHARAGPUR

IIT Kharagpur: প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করতে চলেছে আইআইটি খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: ভারতের প্রাচীনতম আইআইটি (Indian Institute of Technology)। পথচলা শুরু ১৯৫১ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট। দেশের প্রযুক্তিবিদ্যার এই প্রাচীনতম প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের ৭৫-তম প্রতিষ্ঠা দিবস আগামী ১৮ আগস্ট (সোমবার)। আর এই ‘প্ল্যাটিনাম জুবিলি’ উপলক্ষেই আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) উদ্যোগে এবং ভারত সরকারের অনুমোদনে ৭৫ টাকা মূল্যের বিশেষ ‘স্মারক মুদ্রা’ প্রকাশিত হবে আগামী ১৮ আগস্ট।

সেই স্মারক মুদ্রার রেপ্লিকা:

বিজ্ঞাপন (Advertisement):

আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, “৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৫ টাকার স্মারক রুপোর কয়েন প্রকাশিত হবে। ভারত সরকার ইতিমধ্যেই তার অনুমোদন দিয়েছেন।” এই বিষয়ে বিখ্যাত মুদ্রাবিজ্ঞানী সুধীর লুনাওয়াত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আইআইটি খড়্গপুরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই মুদ্রা প্রকাশ পেতে চলেছে বলে গেজেটে জানতে পেরেছি। যে মুদ্রাটি খাঁটি রূপার তৈরি এবং ৪০ গ্রাম ওজন বিশিষ্ট হবে।” উল্লেখ্য যে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠানে পর পর ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি নানা বিতর্কের সৃষ্টি হয়। যদিও, নবনিযুক্ত ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী ছাত্র মৃত্যু রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। সেতু অ্যাপের উদ্বোধন, মাদার ক্যাম্পাস তৈরি, অভিভাবকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে প্যারেন্ট অ্যাপ, নিয়মিত হস্টেল পরিদর্শন প্রভৃতি। দিনকয়েক আগেই অনুষ্ঠিত আইআইটি খড়্গপুরের সমাবর্তন থেকেও পড়ুয়া ও অভিভাবকদের একাধিক বার্তা দিয়েছেন ডিরেক্টর। আর এবার ৭৫-তম প্রতিষ্ঠা দিবস তথা প্ল্যাটিনাম জুবিলি (Platinum Jubilee) অনুষ্ঠান উপলক্ষেও আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে নেওয়া হয়েছে নানা অভিনব কর্মসূচি।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago