IIT KHARAGPUR

IIT Kharagpur: গবেষণার মানোন্নয়নে উচ্চশিক্ষায় এবার ‘ভার্চুয়াল রিয়েলিটি’ প্রযুক্তির প্রয়োগে উদ্যোগী আইআইটি খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ এপ্রিল: উচ্চশিক্ষায় এবার ‘ভার্চুয়াল রিয়েলিটি’ বা ভি.আর (Virtual Reality) প্রযুক্তির ব্যবহারে উদ্যোগী হলো আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। এজন্য, হরিয়ানা (Haryana)’র গুরুগ্রাম (Gurugram) এর একটি শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত স্টার্ট-আপ সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। প্রতিষ্ঠানের ‘আইভার ল্যাব’টি গুরুগ্রামের শিক্ষা প্রযুক্তি সংস্থা ‘আইএক্সার ল্যাবস’-এর সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে। আধুনিক এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যালের মতো ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখার মডিউল তৈরি করবে আইএক্সার ল্যাবস। যা আইভার ল্যাবের মাধ্যমে দেখতে পারবেন আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা।

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

প্রসঙ্গত, এই ‘ভার্চুয়াল রিয়েলিটি’ (Virtual Reality)’র আভিধানিক অর্থ হলো-অপার্থিব বাস্তবতা বা প্রায় বাস্তব চিত্র। এবার, শিক্ষাক্ষেত্রে এই প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী আইআইটি’র মতো প্রতিষ্ঠান। জানা যায়, বিভিন্ন শাখায় প্রস্তুত মডিউলগুলিতে শিল্পক্ষেত্রের নানা দিক তুলে ধরার চেষ্টা করা হবে। যেখানে জেট ইঞ্জিন থেকে শুরু করে তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্র, টেস্টিং মেশিন-সহ শিল্প কারাখানার বিভিন্ন প্ল্যান্টের সফর, প্রয়োজনীয় যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত আলোচনা থাকবে। তবে এখানেই শেষ নয়, বিভিন্ন গবেষণাপত্র লেখার ক্ষেত্রেও আইভার ল্যাবটি সাহায্য করবে। প্রতিষ্ঠানের আইভার ল্যাবের অধ্যাপক কৌশলকুমার ভগত এই প্রসঙ্গে জানান, “শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ‘ভার্চুয়াল রিয়্যালিটি’-র ব্যবহার নিয়ে এই ধরনের যৌথ উদ্যোগ নিশ্চিত ভাবে গবেষণা এবং উদ্ভাবনকে আরও এগিয়ে নিয়ে যাবে। নতুন ভাবে শিক্ষাগ্রহণ এবং দক্ষতা অর্জনের ফলে পড়ুয়াদের পঠনপাঠন হবে আরও উন্নত।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

7 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago