IIT KHARAGPUR

IIT Kharagpur: এপ্রিলেই অফলাইন পরীক্ষা, ৩১ মার্চের মধ্যে প্রবেশ করতে হবে ক্যাম্পাসে! আইআইটি খড়্গপুরের নির্দেশিকায় ক্ষুব্ধ পড়ুয়ারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ:বিশ্বের অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটি’র (IIT Kharagpur) খামখেয়ালী নির্দেশিকায় বিভ্রান্ত পড়ুয়ারা। এক সময় এক প্রকার জোর করে তড়িঘড়ি যে পড়ুয়াদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই পড়ুয়াদেরই ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ দেওয়া হলো। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করা শিক্ষার্থীরা কিভাবে মাত্র ১৮-১৯ দিনের মধ্যে ক্যাম্পাসে পৌঁছবেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এনিয়েই ক্ষুব্ধ আইআইটি খড়্গপুরর বেশিরভাগ পড়ুয়া। শুধু তাই নয়, আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিটেক পড়ুয়াদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা অফলাইনে নেওয়া হবে বলেও নির্দেশিকা জারি করা হয়েছে। এ নিয়েও বিভ্রান্ত পড়ুয়ারা!

আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

প্রসঙ্গত, ঠিক দু’বছর আগে করোনা কালে ছাত্রদেরকে হোস্টেল থেকে কার্যত জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার সেই পড়ুয়াদের-কে আইআইটি ক্যাম্পাস ফেরাতে মরিয়া খোদ খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। তার কারণ ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিটেক পড়ুয়াদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে অফলাইনে। তার জেরেই ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসের মধ্যে চলে আসতে হবে দেশের বিভিন্ন প্রান্তে থাকা হাজার হাজার পড়ুয়াদেরকে। ছাত্রদের অভিযোগ, বহু ছাত্র দেশ-বিদেশে রয়েছে সেখান থেকে এত কম সময়ের মধ্যে তাঁরা কি করে আসবেন! তারা আইআইটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু তা নাকচ করে দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন ছাত্ররা। এই কম সময়ের মধ্যে ট্রেন বা প্লেনের টিকিট পাবে কি করে তাঁরা! বহু পড়ুয়া রয়েছেন বিদেশে, তাঁরা ভিসা নিয়ে ফিরবেন কি করে, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন‌।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago