দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শিলিগুড়ি, ১৮ জুন: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পলাতক হলেন মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক মহিলা। চিকিৎসাধীন থাকা ওই মহিলার পলাতকের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। এমনকি তাঁর খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলার নাম তাহেরা বিবি। তাঁর বাড়ি মুর্শিদাবাদের দেবীপুরে হলেও তিনি কাজের সুবাদে শিলিগুড়িতে থাকতেন।
দিন কয়েক আগে তিনি জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে এলে বিভিন্ন পরীক্ষার পর জানা যায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বছর পঞ্চান্নর ওই মহিলা। এমনকি, সংক্রমণের কথা শুনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। এই প্রসঙ্গে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন যে, “আমাদের মেডিক্যাল কলেজ থেকে মিউকরমাইকোসিস সংক্রমিত এক মহিলা উধাও হয়ে গিয়েছেন। সে বিষয়ে ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে।” এদিকে, স্বাভাবিকভাবেই এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে করোনায় চিকিৎসাধীন অবস্থায় রোগী উধাও হয়ে যাওয়ার ঘটনার খোঁজ মিললেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর পলাতক হওয়ার ঘটনা এই প্রথম।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…