Health

Kharagpur SDH: আগামী ৩ মাসের মধ্যে খড়্গপুর মহকুমা হাসপাতালে চালু হচ্ছে সিটি স্ক্যান এবং ডায়ালিসিস পরিষেবা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৮ আগস্ট: খড়্গপুর মহকুমা হাসপাতালে আগামী ৩ মাসের মধ্যে চালু হতে চলেছে ডায়ালিসিস ইউনিট এবং সিটি স্ক্যান। আজ, সোমবার (২৮ আগস্ট) রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা ও পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরে। জানা গেছে, পিপিপি (PPP) বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (Public Private Partnership) মডেলে চলবে এই দু’টি ইউনিট। এজন্য এই বিষয়ে বিশেষজ্ঞ দু’টি বেসরকারি সংস্থা-কে বেছে নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।

খড়্গপুর মহকুমা হাসপাতাল:

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ‘স্বাস্থ্যসাথী’ কার্ড থাকলে ৩৫ শতাংশ কম খরচে (ভর্তুকিতে) সিটি স্ক্যান এবং ৫০ শতাংশ কম খরচে ডায়ালিসিস পরিষেবা পাবেন রোগীরা। তবে, রোগী কল্যাণ সমিতির সহায়তায় এই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ক্ষেত্রে বিনামূল্যে পরিষবা দেওয়া হবে। সোমবার সন্ধ্যায় ঠিক এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সারঙ্গী। উল্লেখ্য যে, বহুদিন ধরেই খড়্গপুর মহকুমার বাসিন্দাদের তরফে এই দাবি করা হয়েছিল। সেই মতো বছরখানেক আগেই জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল। অবশেষে, অনুমোদন মিলেছে। সমস্ত ধরনের জরুরি বিষয়গুলি দ্রুত সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে (২৮ নভেম্বরের মধ্যে) এই দু’টি পরিষেবা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের তরফে। স্বভাবতই খুশি খড়্গপুর বাসী। তাঁরা বলছেন, “এখন থেকে আর জরুরী প্রয়োজনে মেদিনীপুর মেডিকেল কলেজে ছুটতে হবে না!”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago