Fire

Medinipur: কালীপুজোর রাতেই ভয়াবহ অগ্নিকাণ্ড পশ্চিম মেদিনীপুরে! পুড়ে ছাই পাটের গুদাম

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১ নভেম্বর: কালীপুজোর রাতেই পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড! বৃহস্পতিবার রাত্রি সাড়ে ১১টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বুড়াল অঞ্চলের সেকচক এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল বাহিনী। পৌঁছেছে সবং থানার বিশাল পুলিশ বাহিনীও।

বিজ্ঞাপন (Advertisement):

ভয়াবহ অগ্নিকাণ্ড:

জানা যায়, সবংয়ের বুড়াল অঞ্চলের সেকচক এলাকায় রাস্তার পাশেই একটি পাটের দোকান রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎই দোকানের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা! তাঁরা ছুটে গিয়ে দেখেন দাউদাউ করে জ্বলছে পাটের গুদাম। তৎক্ষণাৎ সবং থানায় খবর দেওয়া হয়। সবং থানার পুলিশ দমকল বিভাগে খবর দিলে, দমকলের একটি বড়সড় ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয়রাও। রাত্রি সাড়ে ১২টা নাগাদ (শুক্রবার) জানা গেছে, আগুন অনেকখানি নিয়ন্ত্রণে এসেছে। তবে, পাটের গুদামটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে। যদিও, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুন লাগার কারণ এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। তবে, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই ঘটেছে এই অগ্নিকাণ্ড। কালীপুজোর রাতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।

ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago