দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর ‘রাফ অ্যান্ড টাফ’ মুডেই দেখা যায় বিজেপির ‘দাবাং’ নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। কখনও তিনি বুলেট চালান। কখনও লাঠি বা গদা ঘোরান। সেই দিলীপকেই এবার দেখা গেল রোমান্টিক মুডে! কানে হেডফোন লাগিয়ে স্টুডিওতে তাঁর গান রেকর্ডিং-এর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়াতে। ওই ভিডিওতে ‘ঝালমুড়ি’ নিয়ে দিলীপবাবুকে গান করতে শোনা যাচ্ছে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী চেখে দেখার পর থেকেই আবার হিট বাঙালির এই ঝালমুড়ি! তবে কি মন্ত্রী দিলীপবাবুর এই গানও বাজারে হিট হবে? এনিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি তাঁর। তবে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, আমরাও দেখলাম দিলীপ দার রেকর্ডিং-এর ওই ভিডিও। ভালোই তো। একজন মানুষের অনেক প্রতিভা ও শখ থাকতেই পারে। আমরা আশাবাদী দিলীপ দা এই অবতারেও সফল হবেন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…