Election

Medinipur: পশ্চিম মেদিনীপুরের প্রায় ৪ হাজার বুথে নির্বিঘ্নে শুরু গণতন্ত্রের উৎসব, কিছু বুথে EVM-র সমস্যা! জেলার দায়িত্বে ২১৮ কোম্পানি বাহিনী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল সহ রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্রে (ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া) নির্বিঘ্নে শুরু হল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে মেতে উঠেছেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুরবাসীও। পশ্চিম মেদিনীপুর জেলার ৪০৪০টি (ঘাটাল ২০৯৫, মেদিনীপুর ১৯৪৫) বুথের মধ্যে বিচ্ছিন্ন দুই একটি বুথ ছাড়া নির্বিঘ্নে শুরু হল নির্বাচন। জানা গেছে, ঘাটাল লোকসভার কেশপুরের ১৮০ নম্বর মহিষদা বুথে ইভিএম বিকল। ভোট শুরু হয়নি সকাল সাড়ে ৭টা অবধি। মেদিনীপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের ১৮৮ বুথ ভি ভি প্যাড খারাপ থাকায়, ১৫ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে। মেদিনীপুর শহরের চার্চ স্কুলের ২৯৪ নম্বর বুথেও ইভিএম সমস্যায় দেরি করে ভোট শুরু হয়েছে। নারায়ণগড় ৬নং অঞ্চলের কাঁঠালিয়া ৭৩নং বুথেও একই সমস্যা। মেদিনীপুর লোকসভার শালবনী ব্লকের পিড়াকাটা ৭৮নং বুথে ইভিএম এর সম্যায় ভোট শুরু করা যায়নি।

শুরু হল নির্বাচন:

পশ্চিম মেদিনীপুর জেলায় এবার দায়িত্বে আছে ২১৮ কোম্পানি বাহিনী। স্পর্শকাতর বুথ ৬৩৩টি (ঘাটাল ৩২০, মেদিনীপুর ৩১৩)। মডেল বুথ ২০টি (মেদিনীপুর ১১ ও ঘাটাল ৯)।
বাকি তথ্য দেখে নিন:
মেদিনীপুর:
মোট ভোটার ১৮,১১,২৪৩
পুরুষ ৯,০৮,৩০৩
মহিলা ৯,০২,৯১১
তৃতীয় লিঙ্গ ২৯
ঘাটাল:
মোট ভোটার ১৯,৩৯,৯৪৫
পুরুষ ৯,৮৫,২৪০
মহিলা ৯,৫৪,৬৮৮
তৃতীয় লিঙ্গ ১৭।

আপডেট: ঝাড়গ্রাম লোকসভার শালবনী বিধানসভা ও ব্লকের তিলাবনীর ২৬৮নং বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি। কেশপুর ২নং অঞ্চলের খেতুয়া বুথে সিপিএমের এজেন্ট বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

মেদিনীপুর শহরের একটি বুথে:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

1 day ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

2 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

4 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

2 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

2 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago