Election

Paschim Medinipur: পৌর নির্বাচনে সবার আগে প্রার্থী ঘোষণা করে চমক বামফ্রন্টের! জোট হচ্ছে কংগ্রেসের সঙ্গে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: পৌর নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেক্কা দিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। সোমবার ঘাটালের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করলেন সিপিআইএমের জেলা কমিটির সম্পাদক তরুণ রায়। নির্বাচন কমিশন এখনও পৌর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি! তার আগেই বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করল। আর, তালিকা প্রকাশের সাথেই শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। এও জানা গেছে, কংগ্রেসের সঙ্গে ধর্মনিরপেক্ষ জোট হচ্ছে বামফ্রন্টের।

প্রার্থী তালিকা:

প্রসঙ্গত, সোমবার সিপিআইএম ঘাটাল জোনাল অফিসে, ঘাটাল মহকুমার অধীন ঘাটাল, ক্ষীরপাই ও রামজীবনপুর এই তিনটি পৌরসভার আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করলেন সিপিআইএম এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায়। তরুণ বাবু জানান, “ঘাটাল মহকুমার খড়ার ও চন্দ্রকোনা পৌরসভার প্রার্থী তালিকা কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।” উল্লেখ্য যে, পৌর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে পৌর ভোটে লড়বেন বামফ্রন্ট প্রার্থীরা। তাই জোট সঙ্গীদের জন্য কিছু আসন ফাঁকা রেখেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। জানা গেছে, ঘাটাল পৌরসভার ১৭টি আসনের মধ্যে ১২ টি আসনে সিপিআইএম এর প্রার্থী থাকবে। ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে এবং পরে আর একটি প্রকাশ করা হবে। বর্তমানে, কংগ্রেসের দুটি জেতা আসন রয়েছে। ওই দুটি সহ বাকি পাঁচটি আসনেই বিজপি ও তৃণমূলকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

প্রার্থী তালিকা:

অন্যদিকে, ক্ষীরপাই পৌরসভার ১০টি আসনের ৭ টিতে প্রার্থী দিচ্ছে সিপিআইএম এবং সব ক’টির তালিকা প্রকাশ করা হয়েছে এদিন। একজন নির্দল প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। বাকি দু’টিতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের কংগ্রেস প্রার্থী থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, রামজীবনপুর পৌরসভায় ১১টি আসনের মধ্যে প্রাথমিক ভাবে পাঁচ জনের নাম প্রকাশিত হয়েছে। পাঁচজনই সিপিআইএম এর নতুন মুখ। অপরদিকে, খড়ার পৌরসভা, চন্দ্রকোনা টাউন পৌরসভা, মেদিনীপুর পৌরসভা ও খড়্গপুর পৌরসভার প্রার্থী তালিকা বামফ্রন্ট আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করবে বলে জানা গেছে। তবে, দলের অনুমতিক্রমে মেদিনীপুর পৌরসভার ৫ টি আসনে (২৫ টির মধ্যে) ইতিমধ্যে সিপিআইএম প্রার্থীদের নামে দেওয়াল লিখন হয়ে গেছে!

প্রার্থী তালিকা:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago