Education

Primary Teacher: ছাত্রের তুলনায় শিক্ষক বেশি! পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু শিক্ষককে বদলি করা হল অন্য স্কুলে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার ১৪ জন প্রাথমিক শিক্ষকের বদলির নির্দেশ জারি করা হলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (Paschim Medinipur District Primary School Council) তরফে। মঙ্গলবার (৩০ আগস্ট) এই নির্দেশিকা জারি করা হয়েছে। সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ সরকার স্বাক্ষরিত নির্দেশিকাতে জানানো হয়েছে, শিক্ষা দপ্তরের (প্রাথমিক) ২৬ আগস্টের অর্ডার মেনে এবং শিক্ষার স্বার্থে এই বদলির তালিকা কার্যকর করা হচ্ছে। তালিকায় মোট ১৪ জন শিক্ষক-শিক্ষিকা আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা প্রাথমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক তরুণ সরকার এই বিষয়ে জানিয়েছেন, “একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, যে সমস্ত স্কুলে ছাত্রদের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি অর্থাৎ ছাত্র-শিক্ষক অনুপাতের তুলনায় বেশি শিক্ষক আছেন, তাঁদের অন্যত্র অর্থাৎ যে স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, সেখানে পাঠানোর জন্য। সেই মতো রাজ্যে সম্ভবত ২৫৪ জন শিক্ষকের বদলি করা হচ্ছে। তালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার ১৪ জন আছেন।”

পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (Paschim Medinipur DPSC) :

তালিকা অনুযায়ী, ডেবরা পূর্ব (Debra East) সার্কেলের ৪ জন শিক্ষককে ওই সার্কেলেরই অন্য স্কুলে বদলি করা হয়েছে। ১ জন শিক্ষককে পার্শ্ববর্তী মাদপুর সার্কেলে বদলি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই ৫ জনের মধ্যে ৪ জন-ই চকসাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। জানা গেছে, ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা তলানিতে পৌঁছেছিল! তাই, শিক্ষকদের পাশাপাশি অন্য স্কুলে বদলি করা হচ্ছে। এছাড়াও, সদর পশ্চিম (Sadar West) সার্কেলের ৩ জন শিক্ষককে ওই সার্কেলেরই অন্য স্কুলে বদলি করা হয়েছে। একইভাবে, নাড়াজোল-১ নং (Narajole- 1) সার্কেলের ৪ জন শিক্ষককে ওই সার্কেলেরই অন্য স্কুলে (২ জন) বা পার্শ্ববর্তী সার্কেলে (ঘাটাল ও সোনাখালী) বদলি করা হয়েছে। এছাড়াও, খড়্গপুর পশ্চিম (Kharagpur West) সার্কেলের ২ জন শিক্ষককে যথাক্রমে খড়্গপুর ও ডেবরা পূর্ব (Debra East) সার্কেলে বদলি করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন, “এই বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে তাঁর নিজের সার্কেলেই রাখার চেষ্টা করা হয়েছে। কিছু ক্ষেত্রে পাশের সার্কেলে দেওয়া হয়েছে। তবে, যাতে তাঁদের অসুবিধা না হয়, সেজন্য যতটা সম্ভব কাছাকাছি স্কুলেই দেওয়া হয়েছে।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago