Corona Update

Covid 19: বাঁধ ভেঙেছিল বড়দিনে, কলকাতায় একদিনে আক্রান্ত ৩৮২! রাজ্যে প্রায় দ্বিগুণ সংক্রমণ, দেশে বাড়ছে ওমিক্রন

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৯ ডিসেম্বর: বছরের শেষে ফের ভয় দেখাচ্ছে করোনা! দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। পাশাপাশি রাজ্যেও রেকর্ড হারে বেড়েছে সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে ৬৫৩ জন আক্রান্ত হয়েছেন করোনার নতুন স্ট্রেনে। মহারাষ্ট্র এবং দিল্লিতে ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৩৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৯৩ জন। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৫ হাজার ৪৫৬ জন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫০ জন। এখনও পর্যন্ত দেশে ১৪২ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকেই শুরু হচ্ছে কিশোরদের (১৫-১৮ বছর বয়সীদের) কোভিড টিকাকরণের রেজিস্ট্রেশন। ১ জানুয়ারি থেকে CoWIN পোর্টালে টিকার জন্য নাম নথিভুক্ত করতে সক্ষম হবে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোররা। ৩ জানুয়ারী থেকে কোভিড -১৯ এর বিরুদ্ধে শিশুদের টিকা দেওয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। CoWIN প্রধান ডাঃ আরএস শর্মা সোমবার বলেছেন, “১৫ থেকে ১৮ বছর বয়সী শিশুরা ১ জানুয়ারি থেকে CoWIN পোর্টালে নাম রেজিস্টার করাতে পারবেন।” আধার কার্ড না থাকলে স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড ব্যবহার করা যাবে। উল্লেখ্য যে, কিশোরদের শুধুমাত্র কোভাক্সিন (Covaxin) টিকাই দেওয়া হবে, কোভিশিল্ড (Covishield) বা অন্য কিছু নয়।

বড়দিনে কলকাতার পার্ক স্ট্রিট (ছবি- সংগৃহীত, ফেসবুক) :

দেশের করোনা বুলেটিন :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার। সোমবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯, সেখানে মঙ্গলবার সেই সংখ্যা গিয়ে পৌঁছেছে ৭৫২ তে। পাশাপাশি, সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত একদিনে শুধুমাত্র এই জেলাতেই ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, বড়দিনের (উৎসবের) রাতে যেভাবে বিধি ভাঙা বা বাঁধ ভাঙা ভিড় হয়েছিল, তাতেই সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গিয়েছিল! সংক্রমণের নিরিখে কলকাতার পর রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ১০২। অন্যদিকে, গত একদিনে রাজ্যে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৩৩ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩১ হাজার ৮১৭। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২১ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৫৭ জন। গত একদিনে মোট ৩২ হাজার ১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৪ জন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago