Corona Update

গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে সামান্য বাড়লো দৈনিক সংক্রমণ ও মৃত্যু সংখ্যা, পশ্চিম মেদিনীপুরে সংক্রমিত ১৯

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের করোনা গ্রাফে দৈনিক সংক্রমণের ওঠানামা লেগেই রয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ৫২৪। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। সোমবার এই সংখ্যাটা ছিলো ১২। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৯২ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮১০ জন। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে ৩৩ হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৯ জন। এর মধ্যে, মেদিনীপুর শহরে সর্বাধিক ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। খড়্গপুর শহরের তালবাগিচা এলাকায় একটি ৯ বছরের শিশু সহ খড়্গপুরে মোট ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা মিলিয়ে মোট ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ডেবরায় ২ জনের (বড়গড় ও ডেবরা) রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়াও, কেশপুর ব্লকের আনন্দপুরে ১ জন এবং শালবনী ব্লকের পিড়াকাটায় ১ জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago