Corona Update

দেশে অ্যাকটিভ কেস কমলেও চিন্তা বাড়াচ্ছে ডেল্টা স্ট্রেন! রাজ্যে বেড়েছে সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২০ আগস্ট: দেশজুড়ে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ক্রমশ নিম্নমুখী। গতকালই এই সংখ্যা অনেকটাই কমে এসেছিলো। সেই রেশ বজায় রেখে শুক্রবারও কমলো অ্যাকটিভ কেসের সংখ্যা। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫। পরিসংখ্যান অনুযায়ী গত ১৫০ দিনের মধ্যে এই সংখ্যাই এখন সর্বনিম্ন। তবে, ডেল্টা স্ট্রেনের আবহে সামনে এসেছে এক নতুন তথ্য। এক সমীক্ষায় প্রকাশ করা হয়েছে যে, করোনার দুটি টিকা নেওয়া থাকলেও খুব সহজেই সংক্রমণ ঘটাতে পারে ভয়াবহ ডেল্টা স্ট্রেনটি। ভারতের মতো জনবহুল দেশে এই তথ্য যে নতুন করে চিন্তা বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৭১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৩৬ হাজার ৪০১। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৪০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৫৫৫ জন। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৫৭ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষ টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩১ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৬৪৬। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪০ হাজার ৯৮৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৮১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৫৩। গত একদিনে ৪৫ হাজার ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago