দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১২ আগস্ট: দেশের করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী! গত মঙ্গলবার দৈনিক সংক্রমণ ২৯ হাজারের নীচে নেমে এলেও বৃহস্পতিবার সেই সংখ্যা ছাড়িয়ে গেলো চল্লিশ হাজারের গন্ডী। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৪১ হাজার ১৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৩৮ হাজার ৩৫৩। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৪৯৭। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৯৮৭। ICMR-এর রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গতকাল ২১ লক্ষ ২৪ হাজার ৯৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে।
এদিকে, গত একদিনে রাজ্যেও বেড়েছে সংক্রমণের হার। তবে, কমেছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০০ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৬৩৯। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১২। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৪৬ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৬৩ জন। গত ২৪ ঘন্টায় ৪৭ হাজার ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৭ জন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…