Corona Update

ভয় দেখাচ্ছে করোনা! দেশে আক্রান্ত প্রায় ৪৫ হাজার, রাজ্য ও জেলাতেও বেড়েছে সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৭ আগস্ট: করোনার হাত থেকে এতো সহজেই যে রেহাই পাওয়া যাবেনা তা বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে বর্তমান পরিসংখ্যানে। পাশাপাশি, তৃতীয় ঢেউয়ের আতঙ্কও গ্রাস করছে সকলকে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৫৮ জন। গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৯৬ জন। গত একদিনে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯। এখনও পর্যন্ত দেশে ৬১ কোটি ২২ লক্ষ ৮ হাজার ৫৪২ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

এদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্যে ফের সামান্য বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭১৭ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৭০৮। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৯ জন। বুধবার এই সংখ্যাটা ছিলো ১০। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৫ হাজার ৫৩৪। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২৬ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২২ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘন্টায় ৪১ হাজার ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, গত দু’দিনে পশ্চিম জেলাতেও সামান্য বেড়েছে করোনা সংক্রমণ! গত দু’দিনে যথাক্রমে ২৫ জন ও ২৬ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago