Corona Update

দৈনিক সংক্রমণ সামান্য কমল দেশে, রাজ্যে এবং জেলায়! রাজ্যে মৃত্যু ১১ জনের, মেদিনীপুর শহরে সংক্রমিত ৭

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৬ সেপ্টেম্বর: একটানা বেশ কয়েকদিন পর অবশেষে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এলো চল্লিশ হাজারের নীচে। পাশাপাশি, কমেছে মৃতের সংখ্যাও। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৪২ হাজার ৭৬৬। গত একদিনে দেশে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ২১৯ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩০৮। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন প্রায় ৪৩ হাজার ৯০৩ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪। ইতিমধ্যেই দেশে ৬৮ কোটি ৭৫ লক্ষ ৪১ হাজার ৭৬২ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

এদিকে, গত একদিনে রাজ্যেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৭ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৭০০। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১১ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৮। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫২ হাজার ৭১। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭২৩ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৫২ জন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। সংক্রমণ কমলো জেলাতেও। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে সংক্রমিত হয়েছেন ১৬ জন (গতকাল ছিল ২২)। এর মধ্যে, মেদিনীপুর শহরে ৭ জন, খড়্গপুরে রেল সহ ৩ জন, দাসপুরে (২ নং) ২ জন এবং ডেবরা, পিংলা, দাঁতন ও শালবনীতে ১ জন করে করোনা সংক্রমিত হয়েছেন।

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago