Corona Update

দেশে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা! রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ, মেদিনীপুর শহরে ৮ জন সহ জেলায় ২৩

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৬ অক্টোবর: দেশের করোনার পরিসংখ্যানে গতকালই তৈরি হয়েছিল নতুন “রেকর্ড”! উৎসবের আবহে একটানা নিম্নমুখী সংক্রমণের জেরে করোনা থেকে কিছুটা চিন্তা কমেছিলো বিশেষজ্ঞদের। সেই রেশ বজায় রেখেই একটানা ২০৯ দিন পর গতকাল দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণের ঘটনা ঘটে। তবে, গত চব্বিশ ঘণ্টায় সেই সংখ্যা সামান্য বাড়লেও কমেছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। আপাতত দেশে
অ্যাকটিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭। যা গত ২০৩ দিনের মধ্যে সর্বনিম্ন। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১৮ হাজার ৩৪৬। গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৭৮ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন। ইতিমধ্যেই দেশে টিকা পেয়েছেন প্রায় ৯২.১৭ কোটি মানুষ।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে একলাফে অনেকটাই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৬১৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১১। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৩ হাজার ২৪৬। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৫ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৯১ জন। গত একদিনে মোট ৩৭ হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ২৩ জন। এর মধ্যে, সর্বাধিক ৮ জন সংক্রমিত হয়েছেন মেদিনীপুর শহরে। খড়্গপুর, ঘাটাল, ডেবরা, পিংলা ও কেশপুরে সংক্রমিত হয়েছেন দু’একজন করে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago