দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১ জুলাই: দেশে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা। উদ্বেগ বাড়িয়ে সংক্রমণের পাশাপাশি দেশে বাড়লো দৈনিক মৃত্যুর হারও। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৪৫ হাজার ৯৫১। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৮১৭ জন। আপাতত দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্ত হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন। এখনও পর্যন্ত দেশে ৩৩ কোটি ৫৭ লক্ষ ১৬ হাজার ১৯ জন করোনার টিকা পেয়েছেন।
পাশাপাশি, করোনার দ্বিতীয় ঢেউয়ের মাত্রাতিরিক্ত সংক্রমণের পর রাজ্যে ক্রমশ উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯৯ হাজার ৭৮৩। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮০ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৫৮৫ জন। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ৫৩ হাজার ৯৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…