Communication

জলের তোড়ে ভেঙেছে অস্থায়ী সাঁকো! স্থায়ী সেতুর দাবি তুললেন মেদিনীপুর শহর লাগোয়া আমতলা ঘাটের বাসিন্দারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৪ জুন: সম্প্রতি অতিভারী বৃষ্টিতে কংসাবতী নদীর জল বেড়ে যাওয়ার ফলে, জলের তোড়ে ভেঙে যায় মেদিনীপুর শহর লাগোয়া আমতলা ঘাটের অস্থায়ী বাঁশের সাঁকোটি। গত সপ্তাহে ১৬ ই জুন (বুধবার), মেদিনীপুরের আমতলা ঘাটে তৈরি করা নদী পারাপারের অস্থায়ী এই বাঁশের সেতুটি ভেঙে যায়। যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে নদী পারাপারকারি সাধারণ মানুষকে। নদীতে জল বাড়ার পরেও জীবনের ঝুঁকি নিয়ে বর্তমানে নদী পারাপার করতে হচ্ছে নৌকাতেই। প্রতিদিন এভাবেই কয়েক হাজার মানুষ নদী পেরিয়ে যাতায়াত করে থাকে। স্থানীয় মানুষদের দাবি নদীর ওপর একটি কংক্রিটের সেতু হলে নদীর ওপারে থাকা বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে না।

স্থায়ী সেতুর দাবি তুললেন মেদিনীপুর শহর লাগোয়া আমতলা ঘাটের বাসিন্দারা :

প্রসঙ্গত, এলাকাবাসী দীর্ঘদিন ধরেই এখানে স্থায়ী সেতুর দাবি করে আসছেন। কিন্তু, বছরের পর বছর এভাবেই অস্থায়ী সেতু দিয়েই তাদের পারাপার করতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছরই বর্ষাকালে তাদের এভাবে চরম দুর্ভোগে পড়তে হয়। একটি মাত্র নৌকাতেই কয়েক ঘন্টার ব্যবধানে যাতায়াত করতে হয় তাদের। প্রতিবারই ভোটের আগে মিলেছে প্রতিশ্রুতি, তবে স্থায়ী সেতু আজও মেলেনি!

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago