Case

থানার আইসি-র বিরুদ্ধেই মামলা করে দিলেন মেদিনীপুর শহরের এক বাসিন্দা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৮ আগস্ট: মেদিনীপুর সাইবার ক্রাইম থানার তৎকালীন ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) পার্থসারথি পালের নামে মামলা দায়ের হয়েছে মেদিনীপুর জেলা আদালতে। মামলা করেছেন নাজিম হাবিব নামে মেদিনীপুর শহরেরই এক বাসিন্দা। ভারতীয় দন্ডবিধির ১৬৬ (এ) ধারায় মামলা করা হয়েছে সিজেএম এর এজলাসে। আদালত সূত্রে জানা গেছে, কোনও সরকারি কর্মী আইন মেনে কাজ না করলে, এই ধারায় মামলা হয়ে থাকে।

মেদিনীপুর জেলা আদালত (প্রতীকী ছবি) :

প্রসঙ্গত উল্লেখ্য, পার্থসারথি পাল মেদিনীপুর কোতোয়ালী থানার আইসি। তিনি সেই সময় সাইবার ক্রাইম থানারও অতিরিক্ত দায়িত্বে ছিলেন (বর্তমানে, নতুন আইসি দায়িত্ব নিয়েছেন)। জানা গেছে, জুলাই মাস প্রথম সপ্তাহ নাগাদ (৭ জুলাই) মেদিনীপুর শহরের নাজিম হাবিব নামে এক ব্যক্তি, তাঁর স্ত্রী-কে দিনরাত ফোনে কেউ বা কারা বিরক্ত করার জন্য সাইবার ক্রাইম থানায় এফআইআর (FIR) করতে গিয়েছিলেন; কিন্তু, জিডি (জেনারেল ডায়েরি) করেই দায় সারেন থানার আধিকারিক। এজন্যই, গত ২৩ আগস্ট মেদিনীপুর জেলা আদালতে থানার তৎকালীন ভারপ্রাপ্ত আইসি পার্থসারথি পালের নামে মামলা করেন হাবিব। এনিয়ে হাবিবের আইনজীবী সৌম্যজিৎ দাস মহাপাত্র সংবাদমাধ্যম-কে জানিয়েছেন, “আমার মক্কেল সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগপত্র জমা দিয়েছিলেন। পুলিশের উচিত ছিল, তার ভিত্তিতে এফআইআর দায়ের করা। কিন্তু, পুলিশ তা করেনি। জিডি করেই দায় সেরেছে!” আইন ভঙ্গ করার জন্যই জামিনযোগ্য ১৬৬ (এ) ধারায় মামলা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। দোষ প্রমাণিত হলে অবশ্য ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা দুইই হতে পারে। এনিয়ে কোতোয়ালী থানার আইসি পার্থসারথি পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি সেই সময় সাইবার ক্রাইম থানার দায়িত্বেও ছিলাম। ওই ব্যক্তির অভিযোগের বিষয়টি আমার কানে আসার পরই, পরবর্তী সময়ে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছি। তা দায়ের হয়েছেও।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago