Arrested

Arrested: অধ্যাপিকাকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অপরাধে গ্রেফতার পশ্চিম মেদিনীপুরের অধ্যাপক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: অবশেষে এক অধ্যাপিকার প্রতি জাতি বিদ্বেষমূলক মন্তব্য করার অপরাধে গ্রেফতার করা হল পশ্চিম মেদিনীপুরের অধ্যাপককে! পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের এক অধ্যাপিকাকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করা এবং মানসিক নির্যাতন করার অভিযোগে গ্রেফতার করা হয় ওই কলেজেরই বাংলা বিভাগের অধ্যাপক নির্মল বেরাকে। মেদিনীপুর শহরের বাসিন্দা ওই অধ্যাপককে সোমবার গ্রেফতার করা হয়েছে। আজই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

সবং কলেজ (ফাইল ছবি) :

প্রসঙ্গত উল্লেখ্য, সবং কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা পাপিয়া মান্ডি’র অভিযোগ ছিল পরীক্ষা চলাকালীন কলেজের ওই বিভাগের অধ্যাপক ড. নির্মল বেরা তাঁর ‘জাতি’ তুলে অপমানজনক মন্তব্য করেন। এরপর, কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও, কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তাই, একযোগে ওই অধ্যাপকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন পাপিয়া। গত ১৯ অক্টোবর (২০২১) ওই অধ্যাপিকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা যায়। এরপর, ড. বেরাকে সাসপেন্ড বা বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে বলে জানিয়েছিলেন কলেজের অধ্যক্ষ তপন কুমার দত্ত। এ নিয়ে সরব হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ভারত জাকাত মাঝি পরগাণা মহল। সবং কলেজ ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল। লাগাতার প্রতিবাদ উঠে এসেছিল সংগঠনের পক্ষ থেকে। অবশেষে অভিযুক্ত নির্মল বেরাকে গ্রেফতার করল সবং থানার পুলিশ। সোমবার নির্মল বেরাকে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আপডেট: মেদিনীপুর আদালত সূত্রে জানা গেছে অভিযুক্ত অধ্যাপকের ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

ড. নির্মল বেরা (ছবি- ফেসবুক)

News Desk

Recent Posts

নতুন অবতারে ‘দাবাং’ দিলীপ, ঝালমুড়ি নিয়ে গান রেকর্ডিং স্টুডিওতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: সচরাচর 'রাফ অ্যান্ড টাফ' মুডেই দেখা যায়…

12 hours ago

Medinipur: ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হয়ে উচ্ছ্বসিত প্রদীপ, ভূয়সী প্রশংসা শুভেন্দু-দিলীপের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: আদি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার…

2 days ago

Midnapore: ফের স্যালাইন কাণ্ড মেদিনীপুর মেডিক্যালে, এবার মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ চিকিৎসাধীন রোগীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: ফিরল দেড় বছর আগের স্মৃতি। ফের স্যালাইন-কাণ্ড…

5 days ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালে চালু হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩ জুলাই: খড়্গপুর আইআইটির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে চালু…

1 week ago

Medinipur: আনন্দপুর অগ্নিকাণ্ডের পাঁচ মাস পরেও ‘নিখোঁজ’ পিংলার অনুপ, অনিশ্চিত ভবিষ্যত সন্তানের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের…

2 weeks ago

Kharagpur: রেল শহরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুর ও ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ জুন: রবিবার দুপুরে 'ফিল্মি কায়দায়' গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায়…

3 weeks ago