Arrested

West Midnapore: মায়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত দেখে মাথা ঠিক রাখতে পারেনি ছেলে! মায়ের প্রেমিককে খুন করে গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরের কিশোর

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে:পাড়ার এক ব্যক্তির সাথে মায়ের অন্তরঙ্গ মুহূর্ত দেখে রাতের অন্ধকারে পুকুর পাড়ে মায়ের প্রেমিককে পিটিয়ে মারে ছেলে! পলাতক ছেলেকে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার মালিগ্রাম থেকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার তোলা হয় আদালতে। মৃত ব্যক্তির নাম অসিত মাইতি। গ্রেপ্তার হওয়া বছর ১৯ এর কিশোরের নাম তুফান গিরি। দাসপুর পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ মে) সকালে দাসপুর থানার কিসমত নাড়াজোলে পুকুর পাড় থেকে বছর ৬২ এর অসিত মাইতিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। কলকাতায় চিকিৎসারত অবস্থায় রবিবার বিকেলে (১৫ মে) নাগাদ মৃত্যু হয় তাঁর।

তুফান গিরি:

ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, অসিত মাইতির মাথায় ও মুখে গুরুতর চোট ছিল। আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তাঁকে শক্ত কিছু দিয়ে আঘাত করে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। তড়িঘড়ি পুলিশ ঘটনার তদন্তে নামে। রবিবার সকাল থেকেই পুলিশ ওই গ্রামে জিজ্ঞাসাবাদ শুরু করে। এমনকি ওই অসিত মাইতিকে মারার পেছনে পাড়ারই তুফান গিরি নামে এক কিশোরের নাম উঠে এলে পুলিশের সন্দেহ হয়। এদিকে, তুফানের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ তুফানের খোঁজ না পেলে, তুফানের মাকে জিজ্ঞাসাবাদ করে পিংলা থানার মালিগ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শুধু পুলিশের কাছে নয়, সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেও তুফান স্পষ্ট জানায়, মায়ের সাথে অসিত মাইতির অবৈধ সম্পর্ক সহ্য করতে না পেরেই তাকে রাতের অন্ধকারে মেরেছে! উল্লেখ্য, অসিত মাইতি বিবাহিত হলেও দীর্ঘদিন স্ত্রী ও ছেলে-মেয়েদের থেকে তিনি আলাদাই থাকতেন। অন্যদিকে, তুফান গিরির বাবা প্রেম গিরি বেশ কয়েকবছর আগেই মারা গেছেন। একমাত্র ছেলে বছর ১৯ এর তুফান ভিন রাজ্যে সোনার কাজ করত। করোনার লকডাউনে বাড়ি এসে তুফান দাসপুর থানার নাড়াজোলে তামার কাজে যুক্ত হয়। তুফান জানায়, মায়ের সাথে এই অসিত মাইতির অন্তরঙ্গ মুহূর্ত দেখে সে আর নিজেকে ঠিক রাখতে না পেরে, শনিবার গভীর রাতেই পুকুর পাড়ে তাঁকে প্রাণে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সেই ভাবেই বাকি কাজ সম্পন্ন করে তুফান! সোমবার তাকে গ্রেফতার করে আদালতে তোলে দাসপুর থানার পুলিশ।

মৃত অসিত মাইতি:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago