Arrested

ফিল্মি কায়দায় পিছু ধাওয়া করে মেদিনীপুর গুলি কাণ্ডের ‘ভিলেন’ মোটা রাজা-কে গ্রেফতার করল জেলা পুলিশ

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: রীতিমতো ফিল্মি কায়দায় গ্রেফতার করা হলো মেদিনীপুর গুলি-কাণ্ডের ‘প্রধান অভিযুক্ত’ কুখ্যাত অপরাধী মোটা রাজা’ (সুমন সিং)-কে। শনিবার রাতে গুলি কাণ্ডের মাত্র ২ ঘন্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে ঢোকার মুখ থেকেই তাকে গ্রেফতার করা হয়। মেদিনীপুর শহরের মহতাবপুরে গুলি চালিয়ে মোটা রাজা তার বুলেট বাইক নিয়ে ডেবরার দিকে পালিয়ে যাচ্ছিল। এলার্ট করা হয় প্রতিটি থানা এবং নাকা চেকিং পয়েন্টগুলিকে। এরপরই, উল্টো দিক থেকে ডেবরা থানার পুলিশ তাকে তাড়া করে। খড়্গপুরের SDPO দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর এলাকা থেকেও তার পিছু ধাওয়া করা হয়। বুঝতে পেরেই মেদিনীপুর শহরের দিকে পিছু হটতে শুরু করে রাজা। প্রস্তুত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে কোতোয়ালী থানার পুলিশ। মেদিনীপুর শহরে ঢোকার মুখেই তাকে গ্রেফতার করা হয়। একটি নাইন এমএম পিস্তল এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় মোটা রাজা’র কাছ থেকে। রবিবার তাকে আদালতে তোলা হবে। পুলিশ ১৪ দিনের হেফাজতে (রিমান্ডে) নেওয়ার আবেদন জানাবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি এও জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার, খড়্গপুরের এসডিপিও, ডেবরা ও কোতোয়ালী থানার আইসি সহ পুরো টিমের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে জেলা পুলিশের তরফে। রাজার বাকি সঙ্গীদের খোঁজেও তল্লাশি চলছে বলে জানিয়েছেন এস পি।

গ্রেফতার মোটা রাজা :

জেলা পুলিশের টিমকে পুরস্কৃত করা হল :

প্রসঙ্গত, শনিবার রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মেদিনীপুর শহরে চলেছিল ৩ রাউন্ড গুলি! ধর্মায় একটি হোটেলে (ধাবায়) ২ রাউন্ড এবং মাহতাবপুরের পদ্মাবতী শ্মশান ঘাটের সামনে ১ রাউন্ড। ঘটনার মাত্র ২ ঘন্টার মধ্যেই অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। গতকাল রাত্রি ১১ টা নাগাদ এই খবর জানিয়েছিলেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। তবে, কিভাবে তাকে পাকড়াও করা হয়, তা রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন। উল্লেখ্য যে, ২০১৯ এর গুলি কান্ডের মূল অভিযুক্ত মোটা রাজা ওরফে সুমন সিং। ওই ঘটনায় রাজা মজুমদার নামে এক যুবকের মৃত্যু হয়। সম্প্রতি, জামিনে পেয়েছিল সুমন সিং (মোটা রাজা)। কিন্তু, জামিনের প্রধান শর্ত ছিল ‘মেদিনীপুর শহরে ঢোকা যাবে না’, এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তা সত্ত্বেও শুধুমাত্র আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার জন্য মেদিনীপুর শহরে প্রবেশ করেছিল মোটা রাজা! আদালতে আজ এই তথ্যও তুলে ধরা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি এও আবেদন করেছেন, গতকালের ঘটনায় ধর্মার সুমন্ত হোটেল এবং অন্য কেউ যদি ‘টার্গেট’ হয়ে থাকেন, তারা যেন থানায় অভিযোগ জানান। “ভয় পাওয়ার দরকার নেই”, আশ্বস্ত করেছেন পুলিশ সুপার।

উদ্ধার নাইন এম এম পিস্তল ও গুলি :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago