Animal

Baby Elephant: শীতের সকালে ‘নতুন অতিথি’র আগমন! মেদিনীপুর, খড়্গপুরের জঙ্গলে দু’দিনে দুই হস্তি শাবকের জন্ম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: শীতের সকালে খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের জটিয়ার জঙ্গলে নতুন অতিথির আগমন! রবিবার ও সোমবার যথাক্রমে মেদিনীপুর ও খড়্গপুর বনবিভাগে দুই নতুন অতিথির আগমন হল। সোমবার জটিয়ার জঙ্গলে প্রসব করল একটি মা হাতি। তবে, হাতির দলটিকে সরানোর চেষ্টা কেউ করেননি। মোবাইল-বন্দী‌ ভিডিও-তে দেখা গিয়েছে, মোরাম রাস্তা পেরিয়ে শাবক হাতিটিকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে মা হাতি। সঙ্গে রয়েছে আরও একটি হাতি। হস্তিশাবকটি উঠে না দাঁড়াতে পারায় নানা কৌশল করে মা হাতি। কখনও পা দিয়ে মাটিতে আঘাত করতে থাকে। কখনোবা মাটি ছড়াতে থাকে! তবে, হস্তি ও শাবককে যেন উত্যক্ত করা হয়, সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।

জটিয়ার জঙ্গলে:

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দলমা থেকে একাধিক হাতির দল ঢুকেছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার ৪-টি বন বিভাগের অধীনে ১৭০ থেকে ১৮০-টি হাতি রয়েছে। সেই হাতির পালে নতুন অতিথির সংখ্যা বাড়ছে। রবিবার এবং সোমবার মিলিয়ে দু’দিনে দুই সদস্য বেড়েছে দলমার দলে। রবিবার চাঁদড়া রেঞ্জে ও সোমবার কলাইকুন্ডা রেঞ্জে দুই শাবকের জন্ম হয়েছে। উল্লেখ্য যে, দিন কয়েক ধরেই খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের জটিয়ার জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ৯৫ থেকে ১০০ হাতির একটি দল। রবিবার বিকেলে এলাকায় প্রবেশ করে আরো ২০ টি হাতির একটি দল। সব মিলিয়ে এই মুহূর্তে জটিয়ার জঙ্গলে রয়েছে ১২০ থেকে ১২৫ টি হাতি। এরই মধ্যে সোমবার ভোরে জটিয়ার জঙ্গলে প্রসব করে একটি মা হাতি। জন্ম দেয় শাবকের। এই খবর পাওয়ার পরই জঙ্গল থেকে সরিয়ে দেওয়া হয় স্থানীয়দের। যাতে শাবক কিংবা হাতির পালটিকে কেউ উত্যক্ত না করে সেজন্য কড়া নজরদারি রাখা হচ্ছে বনদপ্তরের তরফে। বনদপ্তরের পাশাপাশি নজরদারি চালাচ্ছে সিভিক পুলিশের একটি দলও। হাতিকে উত্ত্যক্ত করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষে। অন্যদিকে, এই এলাকা থেকে কিছু সংখ্যক হাতিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল ড্রাইভ চালানো হবে বলেও জানা যাচ্ছে বনদপ্তর সূত্রে।

শাবক সহ মা হাতি:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago