Agriculture

Hilsa: মিষ্টি জলেও ‘ইলিশ’ এর স্বাদ! পশ্চিম মেদিনীপুরে সরকারি উদ্যোগে শুরু মণিপুরী ইলিশের চাষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: পশ্চিম মেদিনীপুরের মিষ্টি জলেও এবার পাওয়া যাবে ‘ইলিশ’ এর স্বাদ! জেলায় এই প্রথম সরকারি উদ্যোগে, পরীক্ষামূলক ভাবে মণিপুরী ইলিশ চাষ শুরু করা হচ্ছে। সরকারি ‘আত্মা’ (ATMA- Agriculture Technology Management Agency) প্রকল্পের আর্থিক সহায়তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে নারায়ণগড় ব্লক কৃষি দপ্তর ও মৎস্য দপ্তরের তরফে। প্রয়োজনীয় প্রশিক্ষণের পর ১৫ জন কৃষক বন্ধুর হাতে তুলে দেওয়া হয়েছে, মণিপুরী ইলিশ বা পেংবা (Manipuri Hilsa/ Osteobrama Belangeri) মাছের চারা। প্রত্যেক মৎস্য চাষিকে ১০০০-টি করে এই ইলিশ মাছের চারা দেওয়া হয়েছে।

কৃষকদের হাতে তুলে দেওয়া হল মণিপুরী ইলিশের চারা :

প্রসঙ্গত, এটি একটি নতুন প্রজাতির মিষ্টি জলের মাছ, যা কম সময়ের মধ্যে বৃদ্ধি পায়। মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ১ বছরে প্রায় ৮০০-৯০০ গ্রাম হয়। এর স্বাদ ও গন্ধ ইলিশ মাছের মতোই। মণিপুর রাজ্যের এই স্থানীয় মাছ আগে শুধুমাত্র মনিপুর এবং মায়ানমারেই পাওয়া যেত বা চাষ করা হত। বর্তমানে, বিভিন্ন রাজ্যেই অন্যান্য দেশীয় পোনা মাছের সঙ্গে এই মাছের ‘মিশ্র চাষ’ করা হচ্ছে। যা মৎস্য চাষিদের জন্য বেশ অর্থকরী হয়ে উঠছে। পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতে পূর্বেই এই মাছের চাষ শুরু হয়েছে।‌ সম্প্রতি, পশ্চিম মেদিনীপুর জেলাতেও পরীক্ষামূলক ভাবে ১৫ জনের হাতে তুলে দেওয়া হয়েছে এই মাছের চারা। এক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে, পূর্ব মেদিনীপুর সংলগ্ন নারায়ণগড় এলাকাকেই। কৃষি অধিকর্তা অমিত ঘোষ, ব্লক প্রযুক্তি ব্যবস্থাপক বকুল কুমার সাউ, মৎস্য দফতরের আধিকারিক বিদ্যুত মান্ডি, নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারি সভাধিপতি গণেশ মাইতি, মৎস্য কর্মাধক্ষ্য মেঘনাদ ভুঁইয়া এবং ব্লক আতমা প্রকল্পের অন্যান্য আধিকারিকবৃন্দের উপস্থিতিতে গত সপ্তাহে এই মাছের চারা তুলে দেওয়া হয়েছে।

নারায়ণগড় ব্লক কৃষি ও মৎস্য দপ্তরের উদ্যোগ :

মণিপুরী ইলিশ বা পেংবা (Manipuri Hilsa), ছবি- সংগৃহীত:

News Desk

Recent Posts

Midnapore: নেশার কবলে পড়ে জীবন ছারখার, মূল স্রোতে ফেরাচ্ছে মেদিনীপুরের ‘জননী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: নেশার কবলে পড়ে জীবন ছারখার হয়ে যাচ্ছে।…

1 week ago

Midnapore: শিশু দিবসে নানা অনুষ্ঠান শালবনীতে, শিশুদের অধিকার ও সুরক্ষার উপর জোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: শনিবার শালবনীর কুলফেনি এসএসকে মাঠে উৎসাহ ও…

2 weeks ago

IIT Kharagpur: উচ্চশিক্ষায় নতুন ইতিহাস, দেশে প্রথম আইআইটি খড়্গপুরে চালু মেডিক্যালের স্নাতকোত্তর পাঠক্রম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের উচ্চশিক্ষার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করল আইআইটি…

2 weeks ago

Kharagpur: খড়্গপুর স্টেশনে টাকার পাহাড়! হাওড়ার যুবকের কাছ থেকে উদ্ধার নগদ প্রায় দেড় কোটি টাকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: খড়্গপুর স্টেশনে তল্লাশি চালিয়ে হাওড়ার এক যুবকের…

3 weeks ago

Rambabu: দেবীর বিসর্জন উপলক্ষে প্রকাশ্যে খড়্গপুরের রামবাবু, জল্পনা নেটদুনিয়ায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: শ্রীনু-হত্যা মামলায় বেকসুর খালাস হওয়ার পর থেকে…

1 month ago

Midnapore: মেদিনীপুরের প্রবীণ সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তীর প্রয়াণে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মেদিনীপুর শহর…

1 month ago