Administration

১ নভেম্বর থেকেই শিক্ষকরা যেতে পারবেন স্কুলে, চড়তে পারবেন স্টাফ লোকালে! নির্দেশিকা পৌঁছল জেলাশাসকদের কাছে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৯ অক্টোবর: আর ফিরে তাকাতে রাজি নয় রাজ্য সরকার! গত দু’দিনই (২৭ ও ২৮ অক্টোবর) রাজ্যে হাজারের কাছাকাছি দৈনিক সংক্রমণ (২৭- ৯৭৬, ২৮- ৯৯০) পৌঁছে গেলেও, আপাতত মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করে সংক্রমণ রুখে দেওয়ার চেষ্টা চলছে। মোটকথা, নভেম্বরের ১৬ থেকেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার বিকেলে সেই মর্মে সরকারি নির্দেশিকাও পৌঁছে গেল জেলাশাসকদের কাছে। নির্দেশিকা পৌঁছেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধানদের কাছেও। রাজ্যের শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন স্বাক্ষরিত এই নির্দেশিকা বা বিজ্ঞপ্তি-তে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, আগামী ১৬ নভেম্বরই খুলবে স্কুল (নবম-দ্বাদশ), কলেজ ও বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে, স্কুলগুলি যাতে সমস্ত নিয়ম মেনে ও সঠিক পরিকাঠামো নিয়ে খোলে, তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের। অন্যদিকে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই দায়িত্ব অর্পিত হয়েছে স্বাভাবিকভাবেই কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর। তবে, নির্দেশিকাগুলি মোটের উপর একই।

জেলাশাসকদের কাছে আসা নির্দেশিকা :

জেলাশাসকদের যে ৮ টি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি হল- ১. প্রায় দেড় বছর বাদে খুলতে চলেছে স্কুল। সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনে স্কুল খোলার এই পুরো প্রক্রিয়াটি দেখভাল করার জন্য জেলা প্রশাসনের ADM (Education) বা অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা)-কে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করতে হবে। ডি.আই-কে সমস্ত তথ্য প্রদান করতে হবে অতিরিক্ত জেলাশাসকের কাছে। ২. ৩১ অক্টোবরের মধ্যেই বিদ্যালয় চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী করে তুলতে হবে। ৩. শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রয়োজন অনুযায়ী ১ নভেম্বর থেকেই বিদ্যালয় (কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তাই) এ যেতে পারবেন। তাঁদের যাতে কোনো অসুবিধা বা বাধার সম্মুখীন হতে না হয়, তা দেখতে হবে। ৪. স্টাফ স্পেশাল ট্রেনে শিক্ষকরা যাতায়াত করতে চাইলে, তাঁদের জন্য পাস ইস্যু করে দিতে হবে বিদ্যালয় বা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রধানদের। ৫. কোভিড বিধি মেনে খোলা যেতে পারে হোস্টেল (প্রয়োজন থাকলে)। ৬. বোর্ড বা কাউন্সিলের পক্ষ থেকে অ্যাকাডেমিক গাইডলাইন বা শিক্ষাসংক্রান্ত নির্দেশাবলী পাঠানো হবে। ৭. পাঠানো হবে জেনারেল কোভিড গাইডলাইন বা সাধারণ কোভিড বিধিনিষেধ সংক্রান্ত নিয়মাবলী। ৮. রাজ্য জুড়ে পুনরায় স্কুল খোলার (Reopening of Schools) এই প্রক্রিয়াটিতে রাজ্যস্তরের নোডাল অফিসার হিসেবে থাকবেন বিদ্যালয় শিক্ষা কমিশনার ড. এ. এন. বিশ্বাস।

কলেজ-বিশ্ববিদ্যালয়ে আসা নির্দেশিকা :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago