Accident

Accident: বেপরোয়া বালি গাড়ির ধাক্কায় পশ্চিম মেদিনীপুরে স্কুল ছাত্রের মৃত্যু! রণক্ষেত্র এলাকা, আহত ৪ পুলিশকর্মী‌, দুই শিক্ষিকা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ:স্কুলের পাশেই রাজ্য সড়ক। সেই সড়কে বেপরোয়া বালি গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু! ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গোপসাই এলাকা। রাজ্য সড়ক অবরোধ ঘিরে চরম উত্তেজনা ছড়ালো। জনতার তাড়া খেয়ে পালাল পুলিশ। চারজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। স্কুলেও চালানো হয়েছে ভাঙচুর। দুই শিক্ষিকার মাথা ফেটেছে! এলাকার লোকজনদের অভিযোগ, স্কুল ছাত্রের মৃত্যুর মূল কারণ, শিক্ষকদের গাফিলতি ও পুলিশি নিষ্ক্রিয়তা। রাত অবধি চলে রাস্তা অবরোধ। পুলিশ-জনতার খন্ডযুদ্ধ বেধে যায়।

বিক্ষোভ অবরোধ:

জানা যায়, শুক্রবার দুপুর নাগাদ স্কুল চলাকালীন হঠাৎ স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র শুভজিৎ দোলই (৭) স্কুলের বাইরে বেরিয়ে আসে। স্কুলের পাশেই রাজ্য সড়ক। সেই রাজ্য সড়ক দিয়ে দ্রুত বেগে যাচ্ছিলো বালি বোঝাই ট্রাক। আর সেই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শুভজিতের! আর এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। এলাকার মানুষদের দাবি, ব্যস্ততম এই এলাকায় রাজ্য সড়কের পাশেই স্কুল। কিন্তু, ছিলনা কোন এখানে বাম্পার নেই পুলিশি ব্যারিকেড, আর এর ফলেই হয়েছে শুভজিৎ এর মৃত্যু। ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার পরই বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রাত অবধি চলছে বিক্ষোভ, পথ অবরোধ। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। দুপুরে জনতার তাড়া খেয়ে পালিয়ে যায় পুলিশ। এরপর, ঘটনাস্থলে পৌঁছন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী সহ কয়েকটি থানার পুলিশ আধিকারিকরা। সন্ধ্যা নাগাদ অবরোধ তুলতে গেলে পুলিশ জনতার খণ্ডযুদ্ধ বেধে যায়। রাত্রি ৮ টা নাগাদ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ভাঙচুর স্কুলে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago