দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর ভাদুতলায়! লরির ধাক্কায় মৃত্যু হল শালবনীর বেউচ্যা গ্রামের এক সাইকেল আরোহীর। তাঁর নাম শ্রীদাম সিং (ডাক নাম- ন্যাড়া)। বয়স ৪৫। ৬০ নং জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক গাড়িটিকে আটক করেছে শালবনী থানার পুলিশ। ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টা নাগাদ একটি মেদিনীপুর গামী ট্রাক পেছন থেকে ধাক্কা মারে সাইকেল আরোহী শ্রীদাম’কে। তিনিও মেদিনীপুরের দিকেই যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শ্রীরাম ওরফে ন্যাড়া! পুলিশের সহায়তায় স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন! মেদিনীপুর মেডিক্যাল কলেজেই তাঁর ময়নাতদন্ত হবে বলে জানা গেছে। এদিকে, ওই ট্রাকের চালক পলাতক! শালবনী থানার পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…