দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি: মর্মান্তিক! পিঠে পুলি তৈরী করার সময়ই অগ্নিদগ্ধ হলেন স্বামী-স্ত্রী। গুরুতর আহত অবস্থায় দু’জনকেই শনিবার রাতে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উৎসবের আবহে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের বহড়াশোল গ্রামে। অগ্নিদগ্ধ যুবকের নাম মানিক ফৌজদার। তাঁর স্ত্রী ঝুনু ফৌজদারও অগ্নিদগ্ধ হয়েছেন।
শনিবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে আহত মানিকের মা মঙ্গলা ফৌজদার জানান, আজ রাতে বাড়িতে পিঠে পুলি তৈরী করার সময়, কোনো ভাবে তাঁর বৌমা ঝুনু ফৌজদারের শাড়িতে আগুন ধরে যায়! বৌমার চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় তাঁর ছেলে মানিকও। স্থানীয়রা দু’জনকেই সঙ্গে সঙ্গে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, ঝুনু ফৌজদারের অবস্থা আশঙ্কাজনক! ঘটনায় এলাকায় তৈরি হয়েছে শোকের আবহ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…