thebengalpost.net
পিআইবির মিডিয়া ওয়ার্কশপ:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৬ জুন: ‘রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ওয়াইফাই-এর প্রস্তাব এসেছে। বিবেচনা করা হচ্ছে।’ সোমবার খড়্গপুর শহরে পিআইবির মিডিয়া কর্মশালা ‘বার্তালাপ’-এ উপস্থিত হয়ে বলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সেইসঙ্গেই ‘ভুয়ো খবর’ ঠেকাতে সংবাদমাধ্যমের গুরুত্বের কথাও তুলে ধরেন দিলীপবাবু। তিনি বলেন, ‘ভুয়ো খবরের জন্য প্রকৃত সাংবাদিকদেরও সমস্যার মুখে পড়তে হয়। তাই তাঁদেরও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। দ্রুত খরবই শুধু নয়, সঠিক খবর পৌঁছে দিতে হবে।’ অপারেশন সিঁদুর চলাকালীন ফেক খবরে অনেকেই বিভ্রান্ত হয়েছিলেন বলে জানান রাজ্যের এই ক্যাবিনেট মন্ত্রী। ভারত সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারক হিসেবে পিআবির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। সেইসঙ্গেই তাঁর আহ্বান, ‘ইন্টারনেটকে জনকল্যাণে ব্যবহার করতে হবে। সেজন্যই পঞ্চায়েত অফিসে ওয়াইফাই-এর প্রস্তাব এলেও, আমাদের ভাবতে হচ্ছে, তা আদৌ ভালো কাজে লাগানো হবে, নাকি রিলস দেখা হবে!’

thebengalpost.net
পিআইবির মিডিয়া ওয়ার্কশপ:

গ্রামীণ স্বাস্থ্য, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়েও আলোচনা হয় সোমবার অনুষ্ঠিত পিআইবির এই কর্মশালায়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সৌরভ পাণ্ডে। তাঁরা জানান, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত প্রস্তাবিত পূর্ব-পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। খড়্গপুর এলাকায় ইতিমধ্যেই প্রায় ২৭২ হেক্টর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এই করিডর পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে শিল্প ও বাণিজ্যিক সংযোগকে আরও শক্তিশালী করবে এবং পণ্য পরিবহণে গতি আনবে বলেই তাঁরা জানান।

খড়্গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ভার্গব মৈত্র বলেন, অর্থনীতি ও জীবনযাত্রার মানোন্নয়নে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক পরিবহনে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আইআইটিও এই বিষয়ে সাহায্য করতে প্রস্তুত। আগামীদিনে খড়্গপুরে অর্থনৈতিক হাব গড়ে ওঠার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের কথা তুলে ধরেন। ১জুলাই থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলবে বলেও জানিয়েছেন তিনি। এদিন পিআইবির তরফে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের মহানির্দেশক টি.ভি.কে রেড্ডি। তিনি বলেন, ভুয়ো সংবাদ ঠেকাতে এবং দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে নিরন্তর কাজ করে চলেছে পিআইবি।

thebengalpost.net
শংসাপত্র প্রদান: