Categories: Uncategorized

Cyclone Midhili: ঘূর্ণিঝড় ‘মিধিলি’ আছড়ে পড়তে পারে বাংলাদেশে! দুই মেদিনীপুর সহ বঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কৃষকদের সতর্কবার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৭ নভেম্বর: বঙ্গোপসাগরের চেয়ে অতি গভীর নিম্নচাপ আছে, তা শক্তি বাড়িয়ে আজ, শুক্রবার ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আছড়ে পড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘মিধিলি’ (Midhili)। এই নাম দিয়েছে মালদ্বীপ। এই ঝড় পশ্চিমবঙ্গে বড় প্রভাব ফেলতে না পারলেও; শনিবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষত, পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া-তে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সর্বাধিক ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। শনিবারও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কৃষকদের সতর্কবার্তা :

এদিকে, মাঠে পাকা ধান থাকার কারণে কৃষি বিভাগের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা সহ উপকূলবর্তী জেলার কৃষকদের উদ্দেশ্যে। জানানো হয়েছে- আমন ধান ৮০ শতাংশ পেকে গেলেই কেটে নেওয়া ভালো। তাতে ক্ষতি কম হবে। এজন্য প্রশাসনের সহায়তায় কৃষকদের তৎপরতা দেখানোর বার্তা দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত আলু লাগানোর পরিকল্পনা স্থগিত রাখার বার্তা দেওয়া হয়েছে। এই ক’দিন সার বা কীটনাশক ব্যবহার না করাই ভালো বলে কৃষকদের বার্তা দিয়েছে কৃষি দপ্তর। বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া থেকে ফসল বাঁচানোর জন্য কৃষকদের অগ্রিম ব্যবস্থা রাখার বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে। অনরদিকে, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago