Sports

Midnapore: রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ‘গর্ব’ স্বদেশ মাহাত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট: সল্টলেকের সাই কমপ্লেক্সে আয়োজিত ৭০ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (70th State Athletics Championship) সোনা জিতলেন জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের স্বদেশ মাহাত। স্বদেশ অনূর্ধ্ব ১৮ বিভাগের ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছেন। মাত্র ৪ মিনিট ২৩.৭ সেকেন্ডে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে চ্যাম্পিয়ন হয়, শালবনীর ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র স্বদেশ। জেলা ক্রীড়া সংস্থা (DSA- District Sports Association)’র তরফে শনিবার এই খবর দেওয়া হয়েছে। আর, এই খবরে এখন খুশিতে ভাসছে গোটা জঙ্গলমহল।

স্বদেশ মহাত :

১৭ বছর বয়সী স্বদেশের বাড়ি শালবনী ব্লকের জঙ্গল অধ্যুষিত গোদামৌলি গ্রামে। তবে, স্বদেশ প্রশিক্ষণ নিত মেদিনীপুর শহরের উপকণ্ঠে বিড়লামাঠের VTFCCE ক্যাম্পে, প্রশিক্ষক ড. স্বদেশ রঞ্জন পানে’র অধীনে। গত ৪ থেকে ৬ আগস্ট (4-6 August) সাই’তে আয়োজিত এই রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও স্বদেশের সঙ্গে গিয়েছিলেন তার কোচ স্বদেশ রঞ্জন পান। দুই ‘স্বদেশ’ এর যুগলবন্দিতেই ‘রাজ্য’ জয়, বলছেন আপামর জেলাবাসী। স্বদেশ ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে (কলা বিভাগে) পাঠরত। তাকে এবং তার কোচকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। উচ্ছ্বসিত জেলা ক্রীড়া সংস্থাও।

কোচ স্বদেশ রঞ্জন পান-এর সঙ্গে :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago