Sports

Five Miles Race: পশ্চিম মেদিনীপুরে ৫ মাইল দৌড় প্রতিযোগিতায় প্রথম শালবনীর কেষ্ট! মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর গ্রামীণের রিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অনুষ্ঠিত হল ৫ মাইল দৌড় প্রতিযোগিতা। শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের পর এই দৌড় প্রতিযোগিতা শুরু। শালবনী জাগরণ এবং তিলাখুলা সাগেন সাকাম ক্লাবের উদ্যোগে এবং শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই ৫ মাইল দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। ৮ জন মহিলা প্রতিযোগী এবং ৩ জন ভেটেরেন্স প্রতিযোগী (৫০ উর্ধ্ব) সহ মোট ৬৭ জন অংশগ্রহণ করেন।

৫ মাইল দৌড় প্রতিযোগিতা :

এই ৫ মাইল দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শালবনীর কেষ্ট হেমব্রম। দ্বিতীয় ঝাড়গ্রামের সন্দীপ মাহাতো। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়ার রিয়া খাটুয়া। দ্বিতীয় হয়েছেন শালবনীর পাপিয়া রায় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বর্ধমানের রিঙ্কি খাতুন। শালবনীর বিডিও প্রণয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, পূর্ত কর্মাধ্যক্ষ তথা ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ সিংহ পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। এছাড়াও ছিলেন, নারায়ণ সিংহ, সংকর খান, তাপস ঘোষ প্রমুখ। দৌড় প্রতিযোগিতার শুরুতে উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাত’ও।

বিজ্ঞাপন:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago