Recent

Kharagpur: সেভেন এম.এম পিস্তল সহ বিজেপি ঘনিষ্ঠ যুবককে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মার্চ:সেভেন এম.এম পিস্তল এবং তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল খড়্গপুর টাউন থানার পুলিশ। ধৃত যুবকের নাম সঞ্জীত রায় ওরফে সাধু। উল্লেখ্য যে, গত ৫ মার্চ নিমপুরা মাঠে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ওই ঘটনার তদন্তে নেমে খড়্গপুর টাউন থানার পুলিশ ওই এলাকার বাসিন্দা রঞ্জিত ঠাকুরকে আটক করেছিল। রঞ্জিত ঠাকুর-কে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এরপর, তদন্তে নেমে পুলিশ রঞ্জিত ঠাকুরের দাদার শ্যালক তথা বিহারের বাসিন্দা সঞ্জীত রায় (সাধু)-কে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া পিস্তল :

পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, গত ৫ মার্চ রাতে নিমপুরায় গুলি চালানোর ঘটনা ঘটিয়েছিল এই সঞ্জীত-ই। পুলিশের অনুমান, নির্বাচনের সময় বিজেপির হয়ে কাজ করার জন্যই তাকে নিয়ে আসা হয়েছিল। যদিও রঞ্জিতের পরিবারের তরফে জানানো হয়েছে, সে কোন পার্টির কাজ করতে আসেনি। এসেছিল খড়্গপুরে চাকরি খুঁজতে। কিন্তু, তার কাছে বন্দুক এল কোথা থেকে? কেনইবা গুলি চালালো? তা নিয়েই উঠছে প্রশ্ন! ঘটনায় অবশ্য, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখছে রাজনৈতিক মহল। তবে, এনিয়ে প্রকাশ্যে বিজেপির তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। শহর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিজেপি মানেই হিংসা, গুলি,‌ বোমা, বন্দুক! এতে অবাক হওয়ার কি আছে। আইন আইনের পথে চলবে।” সোমবার সাধুকে খড়্গপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। সাধু-কে নিজেদের হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ হবে বলে জানা গেছে টাউন থানা সূত্রে।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago