Railway

Railway: জঙ্গলমহলবাসীর জন্য সুখবর! একগুচ্ছ মেমু ট্রেন ফের চালু করল দক্ষিণ পূর্ব রেল; চালু হল দীঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেসও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৪ আগস্ট: অবশেষে একগুচ্ছ মেমু ট্রেন (Memu Passenger) চালু করলো দক্ষিণ পূর্ব রেলওয়ে (South Eastern Railway)। ৪ আগস্ট (4th August) থেকে চলবে ঝাড়সুকদা-সম্বলপুর-ঝাড়সুকদা (০৮১৬৯/০৮১৭০) মেমু প্যাসেঞ্জার স্পেশাল। ওই একই দিন (৪ আগস্ট) থেকে আরও একটি ঝাড়সুকদা-সম্বলপুর-ঝাড়সুকদা (০৮১৭১/০৮১৭২) মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালু হচ্ছে। অন্যদিকে, ৫ আগস্ট থেকে চলবে, গড়বেতা-আদ্রা-গড়বেতা (০৮৬৮৩/০৮৬৮৪) মেমু প্যাসেঞ্জার স্পেশাল। গড়বেতা থেকে প্রতিদিন রাত্রি ৮ টা ৩৫ মিনিটে ছাড়বে এবং আদ্রা পৌঁছবে রাত্রি ১০ টা ৩০ মিনিটে। অন্যদিকে, আদ্রা থেকে বিকেল ৫ টা ৪৫ মিনিটে ছেড়ে আসবে এই ট্রেন, গড়বেতা পৌঁছবে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে।

আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন:

অপরদিকে, বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন (০৮০৩১/০৮০৩২) চালু হচ্ছে ৫ আগস্ট থেকে। এছাড়াও, আদ্রা-আসানসোল-আদ্রা একাধিক মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চালু হচ্ছে যথাক্রমে ৫ আগস্ট ও ৬ আগস্ট থেকে। ৫ আগস্ট ০৮৬৪৩ আদ্রা আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন-টি দুপুর ২ টা ৪০ মিনিটে আদ্রা ছেড়ে বিকেল ৩ টা ৫৪ মিনিটে আসানসোল পৌঁছবে। উল্টো দিক থেকে, ০৮৬৪৪ আসানসোল আদ্রা মেমু প্রতিদিন দুপুর ১২ টা ৫ মিনিটে আসানসোল থেকে ছেড়ে আসবে এবং দুপুর ১ টা ১৫ মিনিটে আদ্রা পৌঁছবে। এছাড়াও, আরও একটি আসানসোল আদ্রা মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৮৬৬২) রাত্রি ১০ টা ৩৫ মিনিটে আসানসোল থেকে ছেড়ে রাত্রি ১১ টা ৪৫ মিনিটে আদ্রা পৌঁছবে। এছাড়াও, ৬ আগস্ট থেকে আরও একজোড়া আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন (০৮৬৫৫/০৮৬৫৬) চালু হচ্ছে।

আদ্রা আসানসোল আদ্রা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন:

অন্যদিকে, ৫ আগস্ট থেকে ০৮৬৭৬ আদ্রা বিষ্ণুপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন প্রতিদিন রাত্রি ৮ টা ২০ মিনিটে আদ্রা ছেড়ে রাত্রি ৯ টা ৫৫ মিনিটে বিষ্ণুপুর পৌঁছবে। এছাড়াও, ৬ আগস্ট থেকে ০৮৬৭৩ বাঁকুড়া আদ্রা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন প্রতিদিন বিকেল ৩ টা ৫৫ মিনিটে বাঁকুড়া থেকে ছেড়ে বিকেল ৪ টা ৫৫ মিনিটে আদ্রা পৌঁছবে। অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের উপর দিয়ে চলাচল করা সাঁতরাগাছি জবলপুর সাঁতরাগাছি (২০৮২৮/২০৮২৭) হামসফর এক্সপ্রেস গতকাল (৩ আগস্ট) থেকে চালু হয়েছে। এছাড়াও, আগামীকাল (৫ আগস্ট) থেকে চালু হচ্ছে সাঁতরাগাছি আজমের (১৮০০৯) এক্সপ্রেস। ৭ আগস্ট থেকে চলবে আজমের সাঁতরাগাছি (১৮০১০) এক্সপ্রেস।

সাঁতরাগাছি জবলপুর সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস:

অপরদিকে, ফের চালু হয়েছে হাওড়া দীঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস (২২৮৯৭/২২৮৯৮)। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, কাণ্ডারী এক্সপ্রেস প্রতিদিন চলবে। তবে, পরবর্তীতে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগস্ট মাসে সপ্তাহে তিনদিন এই ট্রেন চলবে। তারপর প্রতিদিন চলবে। কারণ, ২৯ আগস্ট পর্যন্ত আরও একটি হাওড়া দীঘা হাওড়া স্পেশাল ট্রেন (০৮০০১/০৮০০২) যথারীতি চলবে। এদিকে, ২ আগস্ট (মঙ্গলবার) থেকে আগামী ৩১ অগস্ট পর্যন্ত প্রতি মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার হাওড়া-দীঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস চালু হয়েছে। প্রতিদিন দুপুর ২ টো ২৫ মিনিটে (২২৮৯৭) হাওড়া থেকে কাণ্ডারী এক্সপ্রেস ছাড়বে। বিকেল ৫ টা ৫০ মিনিটে দীঘায় পৌঁছবে। উল্টোদিকে (২২৮৯৮) সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে দীঘা থেকে ছাড়বে এবং রাত ৯ টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। এছাড়াও, ৫ আগস্ট থেকে সাঁতরাগাছি-নিউ জলপাইগুড়ি-সাঁতরাগাছি সামার স্পেশাল ট্রেন (০৮০৪৭/০৮০৪৮) চলবে শুধুমাত্র আগস্ট (২৭ আগস্ট) মাসের জন্য। ৬ আগস্ট থেকে চালু হচ্ছে শালীমার-ভুজ-শালীমার এক্সপ্রেস (২২৮৩০/২২৮২৯) এবং ৪ আগস্ট থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চালু হচ্ছে ভঞ্জপুর-পুরী-ভঞ্জপুর স্পেশাল ট্রেন (০৮০১১/০৮০১২)।

হাওড়া দীঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস:

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago