Railway

Ashwini Vaishnaw: রেল শহরের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক উন্নতি! ঢেলে সাজানো হবে খড়্গপুর স্টেশন, জানিয়ে দিলেন রেলমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ জুন: খড়্গপুর স্টেশনের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নতি তথা খড়্গপুর স্টেশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েই বুধবার খড়্গপুর ডিভিশনের খড়্গপুর স্টেশন পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (AshwiniVaishnaw)। একইসঙ্গে শহরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে, ‘রেল শহর’ খড়্গপুরের সঙ্গে সমন্বয় রেখেই রেলের সার্বিক উন্নতির কথা বলেন রেলমন্ত্রী। এদিন, দুপুর নাগাদ খড়্গপুরে এসে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এবং খড়্গপুর সদরের বিধায়ক হিরন্ময় চ্যাটার্জী, দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী, খড়্গপুর ডিভিশনের DRM এম.এস হাসমি সহ রেলের অন্যান্য আধিকারিকরা। রেলমন্ত্রী এদিন খড়্গপুর রেল বিভাগের বিভিন্ন কন্ট্রোল রুমগুলি ঘুরে দেখেন এবং কথা বলেন রেলকর্মীদের সঙ্গে।

খড়্গপুর স্টেশনে রেলমন্ত্রী :

পরিদর্শনের পর রেলমন্ত্রী জানান, “খড়্গপুর স্টেশন এশিয়ার অন্যতম বৃহৎ এবং ব্যস্ত স্টেশন। খড়্গপুর স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনা হয়েছে। তাই, স্টেশনের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সহ সার্বিক বিষয় ঢেলে সাজানো হবে। শহরের সঙ্গে সমন্বয় করে কিভাবে কাজ করা যায় সেই পরিকল্পনাও নেওয়া হয়েছে। রেলের সার্বিক উন্নতির বিষয়ে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা খতিয়ে দেখে এখানকার রেল কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেছি আজ।” তিনি আরো মনে করিয়ে দেন, “খড়্গপুর স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। সেই সিস্টেমের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সহ সবার সঙ্গে আলোচনা হয়েছে। ইন্টারলকিং সিস্টেমকে আরও নিরাপদ ও সুরক্ষিত করার বিষয়ে আলোচনা হয়েছে।” তবে, উপস্থিত সাংবাদিকরা এদিন বাহানাগা’র ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন করলেও রেলমন্ত্রী সেই বিষয়টি ‘তদন্তাধীন’ বলে এড়িয়ে যান।

রেল কর্মীদের সঙ্গে কথা বললেন রেলমন্ত্রী:

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

4 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

5 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago