Police Administration

পশ্চিম মেদিনীপুরে বন্ধ থাকা কারখানা ও নিরাপত্তারক্ষীদের বন্দুক লুট করে পালাতে গিয়ে পুলিশের জালে ৫ ডাকাত, বাকিদের খোঁজে চলছে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ অক্টোবর: বন্ধ কারখানাতে ডাকাতি করতে এসে গ্রেপ্তার হলেন ৫ দুষ্কৃতী! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত সাহাচক এলাকায়। জানা গেছে, প্রায় বহু বছর ধরে বন্ধ থাকা লৌহ ও ইস্পাত কারখানা রামস্বরূপে শনিবার রাতে প্রায় ২০ জন দুষ্কৃতি ঢুকে ডাকাতি ও লুটের ঘটনা চালায়। কেড়ে নেওয়া হয় নিরাপত্তাকর্মীদের বন্দুকও। পুলিশের কাছে খবর পৌঁছতে, নাকা তল্লাশি করে ৬ নং জাতীয় সড়কের উপর থেকে ২০ জনের মধ্যে ৫ জনকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা কর্মীদের কাছ থেকে কেড়ে নেওয়া দুটি বন্দুকও উদ্ধার করা করেছে বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া ৫ ডাকাত :

পুলিশ সূত্রে এও জানা গেছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের কাছ থেকে ওই কারখানা থেকে লুট হওয়া প্রচুর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে গ্রামীণ ও টাউন থানার পুলিশ। গ্রেফতার হওয়া ৫ জন হলেন- সৌরভ দাস, মানস নায়েক, লাব নায়েক, দেবা পাত্র ও সুব্রত দাস। এদের প্রত্যেকের বাড়ি খড়্গপুর গ্রামীণ থানা এলাকায়। রবিবার এদের আদালতে তোলা হয়।

উদ্ধার হওয়া দুটি বন্দুক :

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago