National

CM Arrested: জমি দুর্নীতি কাণ্ডে ED-র হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩১ জানুয়ারি: কয়েকশো কোটি টাকার জমি কেলেঙ্কারিতে বুধবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ ইডি-র হাতে গ্রেফতার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। ইতিমধ্যে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) তরফে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেনের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। জেএমএম সাংসদ মহুয়া মাজি সাংবাদিকদের বলেন, “চম্পাই সোরেন নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আমাদের যথেষ্ট সংখ্যক আসন রয়েছে।” রাজভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যের আর এক মন্ত্রী বান্না গুপ্ত বলেন, “আমরা চম্পাই সোরেনকে বিধানসভার নেতা নির্বাচন করেছি। রাজ্যপালকে শপথ গ্রহণের জন্য অনুরোধ করতে এসেছি।”

হেমন্ত সরেন:

উল্লেখ্য যে, গ্রেফতার যে হতেই হবে, তা জানা মাত্রই রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (Jharkhand Mukti Morcha) হেমন্ত সোরেন৷ এর পরই তাঁকে হেফাজতে নেয় ইডি৷ একই সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং জোট শরিক কংগ্রেসের পক্ষ থেকে চম্পাই সোরেনের নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়৷ প্রসঙ্গত, প্রায় ৬০০ কোটি টাকার জমি দুর্নীতি কাণ্ডে হেমন্ত সোরেনকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি (Enforcement Directorate)৷ গত কয়েক দিনে সরকারি ও আদিবাসী সম্প্রদায়ের জমি-দুর্নীতির দায়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতাকে গ্রেফতারের সম্ভাবনা ক্রমশই বাড়ছিল৷ গত দু’দিন ধরে কার্যত আত্মগোপন করে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী৷ এর পর এ দিন সকালে তাঁর খোঁজ মিলতেই হেমন্ত সোরেনের বাড়িতে যায় ইডি-র সাত সদস্যের একটি দল৷ আরও এক দফা জিজ্ঞাসাবাদের পর শেষ পর্যন্ত গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডি কর্তারা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

6 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago