Kolkata High Court

SSC: চাকরি গেল মন্ত্রী-কন্যার, সঙ্গে গেল মান সম্মানও! ৭ জুলাইয়ের মধ্যে সমস্ত বেতন ফেরাতে হবে অঙ্কিতাকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২০ মে:অবশেষে চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী’র! শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতা অধিকারী কে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। নিজের ঘরের সামনে চাকরি পাওয়া ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ে আর ঢুকতে পারবেন না অঙ্কিতা! এমনকি, গত তিন বছরে পাওয়া সমস্ত বেতন তাঁকে ফেরাতে হবে আগামী ৭ জুলাই এর মধ্যে। প্রথম কিস্তি ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি ৭ জুলাইয়ের মধ্যে। ফলে, শুধু যে চাকরি গেল, তাই নয়, মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী’র মান-সম্মানও যে ধুলোয় মিশে গেল তা বলাই বাহুল্য!

পরেশ অধিকারী ও অঙ্কিতা অধিকারী:

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, “কমিশন কি করবে না করবে জানিনা! কমিশনের মতিগতি দেখে যা বুঝছি তাতে কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে কিনা, আমার সন্দেহ আছে। কিন্তু, সব প্রমাণ পাওয়ার পরেও কোর্ট চুপচাপ বসে বসে দেখতে পারেনা। তাই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অঙ্কিতা অধিকারীকে যেন ইন্দিরা গার্লস হাই স্কুলের চত্বরে ঢুকতে দেওয়া না হয়। অঙ্কিতা অধিকারী এই মুহূর্ত থেকে নিজেকে ‘শিক্ষিকা’ হিসেবে পরিচয় দিতে পারবে না! অঙ্কিতা অধিকারীর এ পর্যন্ত মাইনে বাবদ গ্রহণ করা সমস্ত অর্থ, দুটি ইন্সটলমেন্টে ফেরত দিতে হবে। প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে আগামী ৭ জুন এর মধ্যে এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট ৭ জুলাইয়ের মধ্যে। DI কে নির্দেশ দেওয়া হচ্ছে অঙ্কিতা অধিকারীর মাইনে এই মুহূর্ত থেকে বন্ধ করার জন্য।” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন সিবিআই-কেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “দ্রুত এবং সঠিক তদন্ত না করলে, তাঁদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নিতে পিছপা হবনা!”

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

2 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

3 weeks ago