Kharagpur

Water Crisis: টানা ৬ দিন জল-সঙ্কটে ‘রেল শহর’! মাথায় হাঁড়ি-কলসি নিয়ে পৌরসভার সামনে মহিলারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৯ ফেব্রুয়ারি: দেবলপুর থেকে নিমপুরা- ‘রেলশহর’ খড়্গপুরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ প্রায় বন্ধ! টানা ৬ দিন ধরে পানীয় জলের সঙ্কটে খড়্গপুর পৌরসভার ১৩টি ওয়ার্ড। ঝরিয়ার কাছে পাইপলাইন ফেটে গিয়েই বিপত্তি বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ। তিনি এও জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। যত তাড়াতাড়ি সম্ভব পাইপলাইন সারিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য যে, গত শনিবার থেকে শহরের ১৩টি ওয়ার্ড পানীয় জলের সংকটে ভুগছে। বৃহস্পতিবার, ৬ দিনের মাথাতেও সমস্যার সমাধান হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ বাসিন্দা থেকে শুরু করে বিরোধী নেতৃত্বরা।

পৌরসভার সামনে প্রতিবাদ:

বৃহস্পতিবার বিকেলে ‘আমরা বামপন্থী খড়্গপুর’ সংগঠনের নেতৃত্বে শহরের মহিলারা মাথায় হাঁড়ি, কলসি, বালতি নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন। ‘জল নেই, খাব কি?’ ব্যানার নিয়ে তাঁরা মিছিল করে পৌরসভায় আসেন। এরপর বিক্ষোভ দেখান এবং পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের অনুপস্থিতিতে আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন। ‘আমরা বামপন্থী খড়গপুর’ সংগঠনের সম্পাদক অনিল দাস চেয়ারম্যান সহ পৌর প্রতিনিধিদের তীব্র আক্রমণ করে বলেন, “ব্যর্থ! পৌরসভা পুরোপুরি ব্যর্থ। ৭ দিন হতে চললো জল নেই। এটা ভাবা যেতে পারে! সভ্য সমাজ এই জিনিস কখনো হয়নি। খড়্গপুর পৌরসভা সারা রাজ্যে ব্যর্থতার একটা নতুন ইতিহাস তৈরি করল!” বৃহস্পতিবার চেয়ারম্যান কল্যাণী ঘোষ বলেন, “আমি নিজে ঝরিয়াতেই পড়ে আছি। পাইপলাইন সারানো হয়েছে। অতিরিক্ত চাপের জন্য একটু সমস্যা হচ্ছে। শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।”

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

3 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

4 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

5 days ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago