IIT KHARAGPUR

IIT Kharagpur: প্রতিরক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রযুক্তি ব্যবহারের স্বার্থে IIT খড়্গপুরের সঙ্গে MoU স্বাক্ষর ভারতীয় নৌ সেনার! নজরে AI, রোবোটিক্সের মতো অত্যাধুনিক বিষয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২১ মার্চ: দেশের প্রাচীনতম প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সঙ্গে এবার মউ স্বাক্ষরিত (সমঝোতা পত্র স্বাক্ষরিত) হল ভারতীয় নৌবাহিনী বা নৌ সেনার (Indian Navy)। বাহিনীতে উন্নততর প্রযুক্তি ব্যবহারের স্বার্থেই এই সমঝোতা বলে জানানো হয়েছে যৌথ বিবৃতিতে। সেক্ষেত্রে আগামীদিনে ভারতীয় নৌবাহিনীতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI/Artificial Intelligence), রোবটিক্স (Robotics), ডেটা অ্যানালিটিক্স (Big Data Analytics), কোয়ান্টাম মেকানিক্স (Quantum Mechanics)- র মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে উভয় পক্ষের তরফে গবেষণা চালানো হবে বলেও জানানো হয়েছে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) তরফে। মঙ্গলবার (১৯ মার্চ) নৌসেনার নয়া দিল্লির সদর দপ্তরে এই বিষয়ে উভয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর বা মউ (MoU/ Memorandum of Understanding) স্বাক্ষর হয়। নৌ সেনার তরফে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল (Rear Admiral) কে. শ্রীনিবাস (K. Srinivas), আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি (Prof Viredra Kumar Tewari), আইআইটি’র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিন অধ্যাপক রিন্টু ব্যানার্জি প্রমুখ।

আইআইটি খড়গপুরের সঙ্গে মউ স্বাক্ষর ভারতীয় নৌবাহিনীর:

আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারি জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নততর প্রযুক্তি ব্যবহারের স্বার্থে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথভাবে গবেষণার ক্ষেত্রে হাত মিলিয়েছে আইআইটি খড়্গপুর। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের আইএনএস শিবাজী (INS Shivaji)-তে এই যৌথ গবেষণার কাজ চলবে। নৌসেনার এই দপ্তরে রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ। বাহিনীতে উন্নততর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি, উন্নত সেন্সর, কম্পিউটার বেসড ডিজাইন, কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম মেকানিক্স ও বিভিন্ন অপারেশনাল গবেষণায় আগামীদিনে দু’পক্ষ হাতে হাত রেখে গবেষণা চালিয়ে যাবে। গবেষণা হবে জাহাজের কাঠামোর উন্নতি নিয়েও। তবে, প্রতিরক্ষা ক্ষেত্রেও AI যে আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, তা মানছেন উভয়পক্ষের বিশেষজ্ঞরা।

News Desk

Recent Posts

Kharagpur: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল শো-কজ নোটিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: চেয়ারম্যান নির্বাচনের আগেই খড়্গপুর পুরসভায় পৌঁছল রাজ্য…

5 days ago

Kharagpur: শ্রীনুর গ্যাংয়ের সদস্যের বাড়ির ‘লোডেড’ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর, গ্রেপ্তার ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: দুষ্কৃতীদের গুলিতে নয়, বন্ধুর বাড়িতে রাখা লাইসেন্সবিহীন…

6 days ago

Kharagpur: পুজোর আগেই খড়্গপুরে শুট-আউট! গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র, আতঙ্ক রেল-শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পুজোর মুখে ফের গুলির শব্দে কেঁপে উঠল…

1 week ago

Medinipur: পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার মমতাপন্থী তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শুক্রবার ভোরে খড়্গপুর গ্রামীণের মাদপুরের বাড়ি থেকে…

3 weeks ago

Pranati Nayak: এশিয়াডে প্রণতির পদক অধরাই, শেষ করলেন ষষ্ঠ স্থানে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: আশা জাগিয়েও এশিয়াডে পদক অধরাই থাকল ভারতীয়…

3 weeks ago

Midnapore: ‘এমন রক্তদান উৎসব প্রতিটি ব্লকে হোক’, জঙ্গলমহল উত্তরণ ঐক্যমঞ্চের আয়োজনে মুগ্ধ রাজেশ, বিমান, শঙ্কররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের জন্য হাহাকার। কোথাও আবার…

4 weeks ago