IIT KHARAGPUR

IIT Kharagpur: এবার মঙ্গলাভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে IIT খড়্গপুর! রাশিয়ার সঙ্গে যৌথভাবে ‘মার্সোপ্লেন’ তৈরির দায়িত্বে বিজ্ঞানীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: এক অনন্য ইতিহাসের সঙ্গে জুড়তে চলেছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এর নাম। মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলছেন পশ্চিম মেদিনীপুরের ‘রেল শহর’ খড়্গপুরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের (খড়্গপুর আইআইটি’র) বিজ্ঞানীরা। মঙ্গল অভিযান বা ‘মঙ্গল অন্বেষণ’ এর নতুন মিশনে (New Mission to Explore Mars) রাশিয়ার সঙ্গে যৌথভাবে ভারতের আইআইটি খড়্গপুরের বিজ্ঞানীরা অংশ নিতে চলেছেন। রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস (Russian Academy of Sciences) এর মহাকাশ গবেষণা বিভাগ এবং আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক বিশেষজ্ঞ (Computational Fluid Dynamics Specialists) দল যৌথভাবে ‘মার্সোপ্লেন’ (Marsoplane) নামে একটি মনুষ্যবিহীন রোবোটিক যান তৈরি করতে চলেছেন। যা মঙ্গল গ্রহের (Mars) বায়ুমণ্ডল এবং পৃষ্ঠতল (Atmosphere and Surface) সম্বন্ধে সুস্পষ্ট বা সম্যক ধারণা গ্রহণ করবে।

মঙ্গল অন্বেষণ (প্রতীকী ও সংগৃহীত ছবি):

প্রসঙ্গত, মহাকাশ গবেষণার স্বার্থে ২০২১ সালে (৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia President Vladimir Putin) এর মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই ফলস্বরূপ ভারতের ইসরো (ISRO) এবং রাশিয়ার রসকসমস (ROSCOSMOS) এর বিজ্ঞানীরা যৌথভাবে ২০২২-এর এপ্রিল থেকে মঙ্গল অভিযান বা মঙ্গল অন্বেষণের উদ্যোগ গ্রহণ করেছেন। এজন্য দুই দেশের বিজ্ঞানীরা যে রোবোটিক মনুষ্যবিহীন যান মঙ্গল গ্রহে পাঠাতে চলেছেন তার নাম দেওয়া হয়েছে মার্সোপ্লেন (Marsoplane)। যা যৌথভাবে তৈরি করতে চলেছেন আইআইটি খড়্গপুর এবং রাশিয়ান অ্যাকাডেমি অফ সাইন্সেসের বিজ্ঞানীরা। আগামী ২০২৪ সালের শেষদিক নাগাদ এই রোবোটিক মঙ্গল যানটি প্রস্তুত হয়ে যাবে বলে আশাবাদী দুই দেশের বিজ্ঞানীরা। তারপরই তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন ইসরো ও রসকসমসের বিশেষজ্ঞ দল। (সম্পাদনা- মণিরাজ ঘোষ)

News Desk

Recent Posts

IIT Kharagpur: আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু! ২০ মাসে হারিয়ে গেল ১০টি উজ্জ্বল ভবিষ্যৎ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৩ আগস্ট: মাত্র দু’সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর…

2 weeks ago

Medinipur: পিংলার দাপুটে তৃণমূল নেতা শেখ সবেরাতি এবং কেশপুরের যুব নেতা আসিফ ইকবাল গ্রেপ্তার, মুখ্যমন্ত্রীর সফরের পরই অ্যাকশন শুরু পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: মঙ্গলবার কেশপুরের মোহবনীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

2 weeks ago

Midnapore: জমি-জালিয়াতির তদন্তে শালবনীতে সিআইডি আধিকারিকরা, সুমিতের বিরুদ্ধে আরও ‘তথ্য’ পেতে সুজয়কে জেরা?

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: জমি-দুর্নীতি মামলার তদন্তে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে সিআইডি…

3 weeks ago

Midnapore: মেদিনীপুর পুরসভায় কয়েকশ কোটি টাকার দুর্নীতি? প্রায় এক হাজার বিল্ডিং প্ল্যানের অবৈধ অনুমোদনে মামলা দায়ের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: মেদিনীপুর পুর এলাকায় প্রায় এক হাজার বিল্ডিং…

3 weeks ago

Medinipur: মোবাইলে এসেছিল ‘হাই এলার্ট’ মেসেজ, আশঙ্কা সত্যি করেই পশ্চিম মেদিনীপুরে বাজে মৃত্যু ৪ জনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: বিকেল সাড়ে চারটা নাগাদ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের…

3 weeks ago

Kharagpur: মধুচক্রে জড়িয়ে প্রভাবশালীদের ব্ল্যাকমেল, খড়্গপুরে হানি-ট্র্যাপের বড়সড় পর্দা ফাঁস পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: প্রভাবশালীদের মধুচক্রে ডেকে বিশেষ মুহূর্তের 'ভিডিও' গোপনে…

4 weeks ago